বাংলাদেশ

জামালপুরে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৪ শিশুর

  • 1:57 am - March 22, 2026
  • পঠিত হয়েছে:১৯৯ বার
ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ মার্চ- ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মর্মান্তিক দুর্ঘটনায় চার শিশুর মৃত্যু হয়েছে। ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে পড়ে তারা পানিতে ডুবে মারা যায়।

শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে নদীর ওপর স্থাপিত ওই অস্থায়ী সেতুতে অতিরিক্ত ভিড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঈদের ছুটিতে বিভিন্ন এলাকা থেকে শতাধিক মানুষ নদীর পাড়ে ভিড় করেন এবং অনেকে একসঙ্গে সেতুতে উঠলে হঠাৎ চাপ সহ্য করতে না পেরে সেটি ভেঙে নদীতে পড়ে যায়।

নিহতরা হলেন দেওয়ানগঞ্জের ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামণি (১০), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে মোতালেব (৬), একই এলাকার খাদিজা (১২) এবং বেলতলী গ্রামের হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ জানান, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবর পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সেতুটি কীভাবে ভেঙে পড়ল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au