বাংলাদেশ

নানার বাড়ি যাওয়া হলো না খাদিজা-মরিয়মের

কুমিল্লার লেভেল ক্রসিং দুর্ঘটনায় শোকের ছায়া

  • 2:32 am - March 23, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার
নানাবাড়ি আর যাওয়া হলো না খাদিজা-মরিয়মের, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মার্চ- ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে কুমিল্লায় ভয়াবহ এক রেল দুর্ঘটনায়। শনিবার মধ্যরাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকার একটি লেভেল ক্রসিংয়ে সংঘটিত এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। রোববার দুপুর থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে স্বজনদের ভিড় জমে, প্রিয়জনদের মরদেহ শনাক্ত করতে গিয়ে বুকফাটা কান্নায় ভারী হয়ে ওঠে পুরো হাসপাতাল প্রাঙ্গণ।

নিহতদের মধ্যে রয়েছেন যশোরের বাসিন্দা পিন্টু ইসলামের স্ত্রী লাইজু আক্তার (২৬) এবং তাদের দুই কন্যা খাদিজা (৬) ও মরিয়ম (৩)। পরিবারটি যশোর থেকে নোয়াখালীতে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়েছিল। ব্যক্তিগত কারণে পথে ঢাকায় নেমে যান পিন্টু ইসলাম। রাত ১২টার দিকে মেয়েদের সঙ্গে ছিল তার শেষ কথা।

মর্গে এসে স্ত্রী ও সন্তানদের মরদেহ শনাক্ত করার পর ভেঙে পড়েন তিনি। কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি কী নিয়ে বাঁচব জানি না। ঈদের খুশিতে তারা নানাবাড়ি যাচ্ছিল, কিন্তু আর কোনো দিন তাদের সঙ্গে দেখা হবে না।”

অন্যদিকে, একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জুহাদ বিশ্বাস। তার স্ত্রী রুমি আক্তার দেড় বছরের শিশুকন্যা মরিয়মকে বুকে জড়িয়ে লাশঘরের সামনে আহাজারি করছিলেন। ঈদের আগে বাড়ি যেতে না পারায়, ঈদের দিন রাতেই ঝিনাইদহ থেকে নোয়াখালীর উদ্দেশে রওনা হয়েছিলেন জুহাদ। কিন্তু শেষ পর্যন্ত মেয়ের মুখ আর দেখা হলো না তার।

রুমি আক্তার বলেন, “আমার আর মেয়ের তো পৃথিবীতে কেউ রইল না,”-তার এই আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ।

এদিকে নিহত সাঈয়্যেদার লাশ নিতে মর্গে এসে কান্নায় ভেঙে পড়েন তার খালা সাহিদা সুলতানা। তিনি জানান, দুর্ঘটনায় সাঈয়্যেদার মা-বাবাও গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। “সাঈয়্যেদা তো মারা গেছে, এখন ওর মা-বাবাও বাঁচবে কি না জানি না,”-বলেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ১২ জনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ডা. মো. শাহজাহান, উপপরিচালক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সবার পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।

হঠাৎ এই মর্মান্তিক দুর্ঘটনায় ঈদের আনন্দ ভেসে গেছে অশ্রুতে, শোকের ভারে নুয়ে পড়েছে বহু পরিবার।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au