বাংলাদেশ

ইরান যুদ্ধের প্রভাব

 ‘ফোর্স ম্যাজিউর’ ঘোষণা কাতার এনার্জি, বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা তীব্র

  • 3:33 am - March 25, 2026
  • পঠিত হয়েছে:২৬৫ বার
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের জেরে উৎপাদনে বিঘ্ন ঘটা দীর্ঘমেয়াদী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ চুক্তিতে ‘ফোর্স ম্যাজিউর’ (অনিবার্য পরিস্থিতির কারণে সরবরাহে অপরাগতা) ঘোষণা করেছে কাতার এনার্জি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মার্চ- ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান-এর চলমান যুদ্ধের জেরে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তিতে ‘ফোর্স ম্যাজিউর’ ঘোষণা করেছে কাতার এনার্জি। এর ফলে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও চীনসহ বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার নেওয়া এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে বলা হয়েছে যুদ্ধজনিত সরবরাহ সংকট। ‘ফোর্স ম্যাজিউর’ ধারা অনুযায়ী, নিয়ন্ত্রণের বাইরে থাকা অনিবার্য পরিস্থিতিতে চুক্তির বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পায় সংশ্লিষ্ট পক্ষ। একই ধরনের পদক্ষেপ এরই মধ্যে নিয়েছে কুয়েত ও বাহরাইনের কয়েকটি জ্বালানি কোম্পানিও।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকেই বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে পড়ায় বৈশ্বিক সরবরাহে বড় ধরনের ধাক্কা লেগেছে। এই নৌপথ দিয়েই বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি পরিবাহিত হয়।

কাতার এনার্জি-এর প্রধান নির্বাহী সাদ আল-কাবি জানিয়েছেন, কাতারের রাস লাফান গ্যাস স্থাপনায় হামলায় দেশটির এলএনজি রপ্তানি সক্ষমতার প্রায় ১৭ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বার্ষিক প্রায় ২০ বিলিয়ন ডলার সমপরিমাণ রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে, যা ইউরোপ ও এশিয়ার জ্বালানি নিরাপত্তার জন্য বড় হুমকি।

তিনি আরও জানান, কাতারের ১৪টি এলএনজি ট্রেনের মধ্যে দুটি এবং একটি গ্যাস-টু-লিকুইড স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনা মেরামতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে, ফলে বছরে প্রায় ১ কোটি ২৮ লাখ টন এলএনজি উৎপাদন ব্যাহত হবে।

সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা সাউথ পার্স গ্যাসক্ষেত্র-এ ইসরায়েলি হামলার পরপরই কাতারের স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালায় ইরান। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এই হামলাকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার তীব্র নিন্দা জানিয়েছেন।

উপসাগরীয় দেশগুলোও এ ধরনের হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে উল্লেখ করে দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে।

সূত্র: রয়টার্স।

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au