খেলা

কুস্তি প্রতিযোগিতা চলাকালে মঞ্চে খেলোয়াড়ের মৃত্যু

  • 5:49 pm - March 25, 2026
  • পঠিত হয়েছে:১৪৮ বার
কুস্তি প্রতিযোগিতা চলাকালে মঞ্চে খেলোয়াড়ের মৃত্যু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মার্চ- কুমিল্লার লালমাই উপজেলায় কুস্তি প্রতিযোগিতা চলাকালে মঞ্চেই অসুস্থ হয়ে এক অভিজ্ঞ খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাত প্রায় ১০টার দিকে উপজেলার মোহনপুর আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে, যা মুহূর্তেই প্রতিযোগিতার আনন্দঘন পরিবেশকে শোকাবহ করে তোলে।

নিহত কুস্তিগীর হেলাল উদ্দিন মজুমদার (৫৩) জেলার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কোঁয়ার গ্রামের বাসিন্দা। তিনি মৃত আবুল কাশেমের ছেলে। স্থানীয়ভাবে ‘বলী হেলাল’ নামে পরিচিত এই কুস্তিগীর পেশায় একজন মুদিদোকান ব্যবসায়ী ছিলেন এবং দীর্ঘদিন ধরে গ্রামীণ কুস্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি অর্জন করেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিযোগিতার একটি ম্যাচে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের সঙ্গে লড়াই চলাকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন হেলাল উদ্দিন। এক পর্যায়ে তার শরীর নিস্তেজ হয়ে গেলে রেফারি দ্রুত খেলা বন্ধ করে দেন। সঙ্গে সঙ্গে আয়োজক ও উপস্থিতরা মাঠে ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, খেলা শুরুর কিছুক্ষণ পর প্রতিপক্ষ কৌশলে হেলাল উদ্দিনকে মাটিতে ফেলে দেন এবং একটি পা ধরে টান দেন। ঠিক সেই সময়ই হেলাল উদ্দিনের শরীর নিস্তেজ হয়ে পড়ে এবং বিষয়টি উপস্থিত দর্শকদের নজরে আসে। এরপর দ্রুত খেলা বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে এই কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার শুরু হওয়া এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। ঘটনার সময় মাঠে শতাধিক দর্শক উপস্থিত ছিলেন এবং হঠাৎ এমন ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েন।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই হেলাল উদ্দিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

এই শাখার আরও খবর

তাহসিফ সৌরির মৃত্যু: কিছু প্রশ্ন, প্রোপাগান্ডার অভিযোগ এবং বিচারের দাবি

সজীব ওয়াজেদ জয় :  রহস্যজনক মৃত্যুর মাত্র তিন মাস আগে এক পডকাস্টে তাহসিফ সৌরি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তার ওপর নেমে আসা ভয়াবহ…

এবার আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার, হত্যা করলো কারা?

ওটিএন বাংলা রিপোর্ট : চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকার বাসা থেকে আওয়ামী লীগের নেত্রী নুর নাহার বেগমের (৭৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাসার পেছনের দরজা খোলা…

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাঁর জুনিয়র বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। নিখোঁজ হওয়ার আগে…

মারা গেলেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর সিরিজ ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’-এ ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ চলচ্চিত্র সিরিজে অধ্যাপক চার্লস…

জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, শিশুকন্যার পর বাবারও মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাঁচ বছর বয়সী শিশু তোয়াবা আক্তারের মরদেহ উদ্ধারের একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার বাবা গোলাপ হোসেনেরও মৃত্যু হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবা ও…

পাকিস্তান থেকে আসা ১৫০ টন তামাক নিয়ে সন্দেহ, রাসায়নিক পরীক্ষায় পাঠাল কাস্টমস

পাকিস্তান থেকে আমদানি করা প্রায় ১৫০ টন কাঁচা তামাক নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তামাকের সঙ্গে কোনো ক্ষতিকর রাসায়নিক বা অন্য কোনো পদার্থ মেশানো হয়েছে কি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au