বিশ্ব

৭ বছর পর ইরান থেকে এলপিজি কিনল ভারত, মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের প্রভাব

  • 1:53 am - March 26, 2026
  • পঠিত হয়েছে:১১৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ মার্চ- সাময়িকভাবে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের প্রেক্ষাপটে সাত বছর পর প্রথমবারের মতো ইরান থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করেছে ভারত। জ্বালানি বাণিজ্যের তথ্য বিশ্লেষক সংস্থা এলএসইজি ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

২০১৯ সালে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান থেকে সব ধরনের জ্বালানি আমদানি বন্ধ করে দিয়েছিল ভারত। তবে নতুন পরিস্থিতিতে ‘অরোরো’ নামের একটি এলপিজিবাহী ট্যাংকার, যা প্রথমে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছিল, এখন গতিপথ পরিবর্তন করে ভারতের পশ্চিম উপকূলের ম্যাঙ্গালোর বন্দরের দিকে যাচ্ছে। শিগগিরই এটি বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

সূত্রগুলো জানায়, আমদানিকৃত ইরানি এলপিজি দেশের তিনটি প্রধান জ্বালানি কোম্পানি—ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের মধ্যে বণ্টন করা হবে। কার্গোটি একজন ব্যবসায়ীর কাছ থেকে কেনা হয়েছে এবং এর মূল্য ভারতীয় মুদ্রা রুপিতে পরিশোধ করা হবে।

তবে এ বিষয়ে ভারতের সরকারি মহলে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, ইরান থেকে কোনো কার্গো লোড হওয়ার বিষয়ে তাদের কাছে নিশ্চিত তথ্য নেই। একই বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাতের প্রভাবে ভারত গুরুতর গ্যাস সংকটের মুখে পড়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ হিসেবে ভারতের গৃহস্থালি খাতে সরবরাহ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে শিল্প খাতে গ্যাস সরবরাহ কমানো হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ভারতে ৩৩ দশমিক ১৫ মিলিয়ন মেট্রিক টন এলপিজি ব্যবহার হয়েছে, যার প্রায় ৬০ শতাংশ আমদানিনির্ভর এবং এর প্রায় ৯০ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আসে।

এদিকে হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ উদ্ধারে ভারত সক্রিয় ভূমিকা রাখছে। ইতোমধ্যে ‘শিবালিক’, ‘নন্দা দেবী’, ‘পাইন গ্যাস’ ও ‘জগবসন্ত’ নামের চারটি এলপিজি ট্যাংকার নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সুত্রঃ রয়টার্স।

এই শাখার আরও খবর

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪

মেলবোর্ন, ১৯ জুন- ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু মহালকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ…

দুই দিনের ব্যবধানে মধুখালীতে ফের মন্দিরের প্রতিমা ভাঙচুর

মেলবোর্ন, ১৯ জুন- ফরিদপুরের মধুখালী উপজেলায় দুই দিনের ব্যবধানে আবারও একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার মেঘচামী ইউনিয়নের শতবর্ষী বামুন্দী সার্বজনীন…

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ ৪১ শতাংশ বৃদ্ধি

মেলবোর্ন, ১৯ জুন- সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বেড়েছে। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত…

সিডনির সমুদ্রসৈকতে হাঙরের হামলায় গুরুতর আহত লিয়া এখনও লাইফ সাপোর্টে

মেলবোর্ন, ১৯ জুন- অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় কুজি বিচে হাঙরের হামলার শিকার হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও এক সন্তানের মা লিয়া স্টুয়ার্ট এখনও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে…

জামিন পেলেন না ‘আইএস ব্রাইড’, আদালতের পর্যবেক্ষণ ‘সামান্য ঝুঁকিও গ্রহণযোগ্য নয়’

মেলবোর্ন, ১৮ জুন- অস্ট্রেলিয়ায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া কথিত ‘আইএস ব্রাইড’ জেইনাব আহমদের জামিন আবেদন খারিজ করেছেন আদালত। আদালত বলেছেন, সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট ঝুঁকি সামান্য…

এআই দৌড়ে আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার নয়, ভিন্ন পথেই এগোচ্ছে চীন

মেলবোর্ন, ১৮ জুন- বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নেতৃত্ব নিয়ে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে, তখন বিশ্লেষকরা বলছেন, চীন আসলে যুক্তরাষ্ট্রকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au