সর্বশেষ

পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই

  • 2:21 am - March 26, 2026
  • পঠিত হয়েছে:১৩৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ মার্চ- পুরোনো রাউটার ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করেছে মার্কিন সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সংস্থাটি জানিয়েছে, ‘এভিরিকন’ (AVrecon) নামের একটি বিপজ্জনক ম্যালওয়্যার সহজেই পুরোনো রাউটারকে টার্গেট করছে, যার মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর অজান্তেই ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

প্রযুক্তিবিষয়ক সাইট স্ল্যাশগিয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা প্রথমে রাউটার হ্যাক করে তাতে ম্যালওয়্যার ইনস্টল করে। এরপর আক্রান্ত ডিভাইসগুলোকে ‘সকসএসকর্ট’ (SocksEscort) নামের একটি রেসিডেনশিয়াল প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। এতে করে ব্যবহারকারীর আইপি ঠিকানা ব্যবহার করে বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে ৩ লাখ ৬৯ হাজারের বেশি ক্ষেত্রে এ ধরনের অ্যাক্সেস বিক্রির তথ্য পাওয়া গেছে।

এই নেটওয়ার্ক ব্যবহার করে সাইবার অপরাধীরা বিজ্ঞাপন জালিয়াতি, ওয়েবসাইটে অনুপ্রবেশের চেষ্টা, পাসওয়ার্ড স্প্রে আক্রমণ, অনলাইন মার্কেটপ্লেস প্রতারণা, ব্যাংকিং জালিয়াতি ও রোমান্স স্ক্যামের মতো নানা অপরাধ সংঘটিত করছে। ফলে একজন সাধারণ ব্যবহারকারী অজান্তেই এসব অপরাধের অংশ হয়ে যেতে পারেন।

বিশেষ করে যেসব রাউটার নিয়মিত নিরাপত্তা আপডেট পায় না, সেগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ডি-লিংক, নেটগিয়ার, টিপি-লিংক এবং জায়ক্সেল ব্র্যান্ডের কিছু পুরোনো মডেল উল্লেখযোগ্য। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, যেসব ডিভাইসে নিরাপত্তা আপডেট বন্ধ হয়ে গেছে, সেগুলো দ্রুত পরিবর্তন করা প্রয়োজন।

এফবিআই জানিয়েছে, এভিরিকন ম্যালওয়্যার শনাক্ত করা কঠিন হওয়ায় অনেক ব্যবহারকারী বুঝতেই পারেন না যে তাদের রাউটার আক্রান্ত হয়েছে। এ ক্ষেত্রে নিয়মিত ফার্মওয়্যার আপডেট করা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং রাউটারের নিরাপত্তা সেটিংস সক্রিয় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া সন্দেহ হলে নেটওয়ার্ক মনিটরিং টুল ব্যবহার করে অস্বাভাবিক ডেটা ট্রাফিক শনাক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু রাউটার রিস্টার্ট করলে সাময়িকভাবে সমস্যা কমতে পারে, তবে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনে ফ্যাক্টরি রিসেট ও সর্বশেষ আপডেট ইনস্টল করতেও বলা হয়েছে।

এই শাখার আরও খবর

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au