বিশ্ব

ভারতে বাস-লরির সংঘর্ষে পুড়ে মারা গেল ১২ জন

  • 3:13 pm - March 26, 2026
  • পঠিত হয়েছে:২১৯ বার
অন্ধ্রপ্রদেশে বাস–লরির সংঘর্ষে আগুন, দগ্ধ হয়ে নিহত অন্তত ১২, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ মার্চ- ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের মারকাপুরাম জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে টিপার লরির সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে গেলে বহু যাত্রী জীবন্ত দগ্ধ হন বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে নিহতের সংখ্যা আট বলা হলেও পরে তা বেড়ে ১২ জনে দাঁড়ায়। মারকাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ নাগরাজু জানিয়েছেন, দুর্ঘটনায় অন্তত আট জন ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান এবং প্রায় ১৮ থেকে ২০ জন আহতকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্মকর্তাদের মতে, স্থানীয় সময় সকাল ছয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের উদ্দেশে যাওয়া হরিকৃষ্ণ ট্রাভেলসের বাসটির সঙ্গে একটি টিপার লরির সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে, ফলে ভেতরে থাকা যাত্রীদের অনেকেই বের হতে পারেননি।

জেলা পুলিশ জানিয়েছে, আহতদের চিকিৎসা চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশও এই ঘটনায় শোক জানিয়েছেন। তিনি বলেন, বাস ও লরির সংঘর্ষে এত মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au