বিশ্ব

বিরতির মেয়াদ বাড়ানো মানেই আলোচনা চলছে-এমন নয়, বলছেন ইরানে সাবেক মার্কিন দূত

  • 2:00 pm - March 27, 2026
  • পঠিত হয়েছে:২০৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ মার্চ- ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে হামলা স্থগিতের সময়সীমা বাড়ানো হলেও তা কোনো বাস্তব আলোচনার ইঙ্গিত নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ দূত রবার্ট ম্যালি।

বাইডেন প্রশাসনের সময় ইরান বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করা রবার্ট ম্যালি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত রাখার সময়সীমা ১০ দিন বাড়ালেও এর অর্থ এই নয় যে, তিনি ওই সময়ের মধ্যেই স্থল অভিযান চালানোর সিদ্ধান্ত নেবেন না।

তিনি আরও বলেন, ট্রাম্প যে দাবি করেছেন আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে এই বিরতি দেওয়া হয়েছে, সেটিও বাস্তবতার প্রতিফলন নাও হতে পারে। ম্যালির ভাষায়, “এমনকি কোনো আলোচনা আদৌ চলছে কিনা, সেটিও নিশ্চিত নয়।”

এদিকে চলতি সপ্তাহে পেন্টাগন মধ্যপ্রাচ্য অঞ্চলে অতিরিক্ত স্থল সেনা মোতায়েন করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছে বলেও জানানো হয়েছে।

ম্যালির মতে, বর্তমান সংঘাতের পরিণতি বড় কোনো কূটনৈতিক চুক্তিতে গড়াবে এমন সম্ভাবনা কম। বরং রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়তে থাকলে একসময় ট্রাম্প নিজেই পরিস্থিতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারেন।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au