সর্বশেষ

অস্ট্রেলিয়ার ১৯টি প্রেক্ষাগৃহে চলছে ‘বনলতা এক্সপ্রেস’, বিশেষ প্রদর্শনীতে ‘দম’

  • 3:52 pm - March 28, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
অস্ট্রেলিয়ার ১৯টি প্রেক্ষাগৃহে চলছে ‘বনলতা এক্সপ্রেস’, বিশেষ প্রদর্শনীতে ‘দম’। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৮ মার্চ- দেশে সাফল্যের পর এবার আন্তর্জাতিক পর্দায় যাত্রা শুরু করেছে ঈদে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা বনলতা এক্সপ্রেস ও দম। শুক্রবার (২৭ মার্চ) থেকে অস্ট্রেলিয়ার ১৯টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে বনলতা এক্সপ্রেস। একই সময়ে দেশটির বিভিন্ন শহরে শুরু হয়েছে দম-এর বিশেষ প্রদর্শনী।

নির্মাতা তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস অস্ট্রেলিয়ার ব্যাংকসটাউন, ক্যাম্পবেলটাউন ও ক্যারোসেলসহ মোট ১৯টি হলে চলাচ্ছে বলে জানিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠান বঙ্গজ ফিল্মস। মুক্তির চার দিনের মধ্যেই দেশে কোটি টাকার টিকিট বিক্রির রেকর্ড গড়া সিনেমাটি প্রবাসীদের মধ্যেও বেশ সাড়া ফেলেছে। আগামী এপ্রিল থেকে এটি যুক্তরাজ্যেও মুক্তির পরিকল্পনা রয়েছে।

তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মমসহ আরও অনেকে।

অন্যদিকে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’- নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে। ঈদের সিনেমাগুলোর মধ্যে প্রথম আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে এই ছবিটির। ২৭ মার্চ ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরদিন বিকেল ৫টায় প্রসপেক্ট এবং ২৯ মার্চ সন্ধ্যা ৬টায় ওয়্যারিবি হলে সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল।

‘দম’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি এবং চঞ্চল চৌধুরী।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au