নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
মেলবোর্ন, ২২ জুলাই: নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…
মেলবোর্ন, ২৮ মার্চ- দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিক্ষার্থীদের স্মরণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইরান ফুটবল দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে খেলোয়াড়রা হাতে স্কুলব্যাগ নিয়ে মাঠে নেমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট হামলায় ওই স্কুলে ১৭০ ছাত্রী নিহত হয় বলে অভিযোগ ওঠে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সেই ঘটনার প্রেক্ষিতে নিহত শিক্ষার্থীদের স্মরণে ইরানি ফুটবলাররা প্রতীকী গোলাপি ও বেগুনি রঙের স্কুলব্যাগ হাতে জাতীয় সংগীত পরিবেশনের সময় সারিবদ্ধভাবে দাঁড়ান।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইরান মুখোমুখি হয় নাইজেরিয়া-র। একই সঙ্গে নিহতদের স্মরণে ইরানি খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরেও মাঠে নামেন।
তবে আবেগঘন এই ম্যাচে শেষ পর্যন্ত জয় পায় নাইজেরিয়া। ম্যাচের ষষ্ঠ মিনিটে মোসেস সিমন গোল করে দলকে এগিয়ে নেন। ৫১ মিনিটে একোর অ্যাডামস ব্যবধান বাড়ান। ৬৭ মিনিটে মেহদী তারেমি একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ইরান।
এই উদ্যোগের মাধ্যমে খেলাধুলার মঞ্চে মানবিক বার্তা তুলে ধরার চেষ্টা করেছে ইরান দল, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au