বিশ্ব

বিজেপি এলে বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করবে: কলকাতায় অমিত শাহ

  • 4:15 am - March 29, 2026
  • পঠিত হয়েছে:১৩১ বার
বক্তব্য দিচ্ছেন অমিত শাহ, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ মার্চ-  ভারতে ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করে অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার (২৮ মার্চ) কলকাতায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অমিত শাহ দাবি করেন, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা বাংলা ভাষায় কথা বললেও পশ্চিমবঙ্গের বাঙালিদের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে তার ভাষায়, ভারতীয় জনতা পার্টি দৃঢ়ভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বিতাড়নের পরিকল্পনা নিয়েছে।

তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গে দুর্নীতি, বেকারত্ব, রাজনৈতিক সহিংসতা ও অনুপ্রবেশ বেড়েছে। সীমান্ত নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে বলেন, সীমান্তে কাঁটাতার নির্মাণে রাজ্য সরকার প্রয়োজনীয় জমি দিচ্ছে না। বিজেপি ক্ষমতায় এলে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অমিত শাহ আরও বলেন, আসামে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর অনুপ্রবেশ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তার দাবি, বর্তমানে পশ্চিমবঙ্গই অনুপ্রবেশের প্রধান প্রবেশপথ হয়ে উঠেছে, যা দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বিজেপির নির্বাচনী ইশতেহারে অনুপ্রবেশ ইস্যু অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। তার মতে, অনুপ্রবেশকারীরা শুধু নিরাপত্তা নয়, স্থানীয় শ্রমবাজার ও খাদ্য সরবরাহ ব্যবস্থার ওপরও প্রভাব ফেলছে।

এ সময় ধর্মভিত্তিক সংরক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মুসলিম সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে বলেন, এতে রাজ্যের নিরাপত্তা ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

নারী নিরাপত্তার প্রসঙ্গ তুলে অমিত শাহ অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে নারীদের অবস্থা উদ্বেগজনক এবং অপরাধীদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করে তিনি বলেন, দল ক্ষমতায় এলে রাজ্যে নিরাপত্তা জোরদার, দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করা এখন শুধু সময়ের ব্যাপার।

এই শাখার আরও খবর

জামিন পেলেন না ‘আইএস ব্রাইড’, আদালতের পর্যবেক্ষণ ‘সামান্য ঝুঁকিও গ্রহণযোগ্য নয়’

মেলবোর্ন, ১৮ জুন- অস্ট্রেলিয়ায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া কথিত ‘আইএস ব্রাইড’ জেইনাব আহমদের জামিন আবেদন খারিজ করেছেন আদালত। আদালত বলেছেন, সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট ঝুঁকি সামান্য…

এআই দৌড়ে আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার নয়, ভিন্ন পথেই এগোচ্ছে চীন

মেলবোর্ন, ১৮ জুন- বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নেতৃত্ব নিয়ে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে, তখন বিশ্লেষকরা বলছেন, চীন আসলে যুক্তরাষ্ট্রকে…

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতার দাবি ইসরায়েলি দূতের

মেলবোর্ন, ১৮ জুন- বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কার্যক্রম বিস্তারের দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। তবে এ দাবির পক্ষে তিনি…

চীন ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জ্বালানি খাত

মেলবোর্ন, ১৮ জুন- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস…

অস্ট্রেলিয়ার যুব ফুটবলে নজর কাড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত দেবোপম ধর

মেলবোর্ন, ১৮ জুন- আধুনিক ফুটবলে রাইট উইংব্যাক ও ফুলব্যাক পজিশনকে সবচেয়ে পরিশ্রমসাধ্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। রক্ষণভাগ সামলানোর পাশাপাশি আক্রমণে গতি…

পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

মেলবোর্ন, ১৮ জুন- গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চন্দ্রা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au