বাংলাদেশ

তেল না পেয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা

  • 2:55 pm - March 29, 2026
  • পঠিত হয়েছে:৭৭ বার
তেল না পেয়ে ক্ষোভ, নড়াইলে ট্রাকচাপায় পাম্প ম্যানেজার নিহত, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৯ মার্চ- নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় তেল না পাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে ট্রাকচাপায় এক পেট্রোল পাম্প ম্যানেজার নিহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে মের্সাস তানভীর ফিলিং স্টেশনের পাশে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাহিদ সর্দার (৩০) ওই ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন এবং তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের বাসিন্দা, আকরাম সর্দারের ছেলে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন জিহাদুল ইসলাম, যিনি তুলারামপুর গ্রামের জহুরুল মোল্যার ছেলে। তাকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পেট্রোল পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদ্দীন জানান, ট্রাকচালক মো. সুজাত তেল নিতে এসে তা না পেয়ে ক্ষিপ্ত হয়ে পড়েন। পাম্পে তেল না থাকায় তাকে সরবরাহ করা সম্ভব হয়নি, যা নিয়ে ম্যানেজার নাহিদ সর্দারের সঙ্গে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে চালক প্রকাশ্যে হুমকি দেন।

পাম্পের কর্মী মো. সোহান ইসলামের ভাষ্য অনুযায়ী, হুমকি দেওয়ার পরও চালক ঘটনাস্থলেই অবস্থান করছিলেন। পরে নাহিদ সর্দার কাজ শেষে মোটরসাইকেলে বাড়ির পথে রওনা হলে ট্রাকটি ঘুরিয়ে তার পিছু নেয়। কিছুক্ষণ পরই ট্রাকচাপায় নাহিদ সর্দার ঘটনাস্থলেই নিহত হন এবং জিহাদুল ইসলাম গুরুতর আহত হন।

নিহতের স্বজনদের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যা। নাহিদের চাচাতো ভাই মঞ্জুর সর্দার বলেন, হুমকি দেওয়ার পরই চালক ইচ্ছাকৃতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

নড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া এবং তুলারামপুর হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী জানিয়েছেন, অভিযুক্ত ট্রাকচালক সুজাতকে আটক এবং ট্রাকটি জব্দে অভিযান চলছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই শাখার আরও খবর

মিয়ানমারে ৬ মাসে ৭০০ মানুষকে হত্যা করেছে সামরিক বাহিনী

মেলবোর্ন, ২৩ জুন- মিয়ানমারে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ছয় মাসে দেশটির সামরিক বাহিনীর হামলায় অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন…

যেভাবে উপস্থিতি জানান দিতে চাচ্ছে আ.লীগ

মেলবোর্ন, ২৩ জুন- বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আবারও সংকট কাটিয়ে দেশজুড়ে সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে। দীর্ঘ…

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মাটিচাপা লাশ উদ্ধার, হত্যার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

মেলবোর্ন, ২৩ জুন- সাইপ্রাসে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হওয়া ২২ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ ওরফে ইমনের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।…

তৃণমূল নেত্রীর বাড়িতে পাওয়া গেল ৪ কোটি টাকার সোনা!

মেলবোর্ন, ২৩ জুন- তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে নতুন মোড় নিয়েছে। তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল…

১১৫ দিন আটকে থাকার পর হরমুজ প্রণালি পার হলো ‘এমভি বাংলার জয়যাত্রা’

মেলবোর্ন, ২৩ জুন- দীর্ঘ ১১৫ দিনের অনিশ্চয়তা শেষে অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার…

কলকাতায় সোহরাওয়ার্দী সড়কের নাম পরিবর্তন ঘিরে বিতর্ক কেন

মেলবোর্ন, ২৩ জুন- ভারতের পশ্চিমবঙ্গে একটি সড়কের নাম পরিবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক মহল, ইতিহাসবিদ এবং নাগরিক সমাজে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কলকাতার পার্ক সার্কাস এলাকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au