বাংলাদেশ

কৃষক লীগ নেতাকে কুপিয়ে তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  • 3:04 pm - March 29, 2026
  • পঠিত হয়েছে:২০৮ বার
কামরুল হাসান মিঠু। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৯ মার্চ- রাজশাহীর মোহনপুর উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনায় কৃষক লীগের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই নেতা মারা গেলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

নিহত কামরুল হাসান মিঠু (৪০) মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি করিসা দুর্গাপুর গ্রামে। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নিজ জমিতে সেচ দেওয়ার সময় প্লাস্টিকের পাইপ ফেটে কিছু পানি পাশের জমিতে চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে একই এলাকার বাসিন্দা মো. সাদ্দাম (২৮), যিনি নিহতের ভাতিজা, ধারালো অস্ত্র দিয়ে কামরুল হাসানকে কুপিয়ে গুরুতর আহত করেন।

গুরুতর অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে ঘটনার পরদিন শনিবার সন্ধ্যায় অভিযুক্ত সাদ্দাম থানায় গিয়ে মাথায় আঘাতের চিহ্ন দেখিয়ে উল্টো কামরুল হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী জানান, অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতালে কামরুল হাসানের মৃত্যু হয়। এরপর থেকেই অভিযুক্ত সাদ্দাম আত্মগোপনে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাদ্দামের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। রোববার ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au