শিক্ষা

৪০ দিন পর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, মানতে হবে নতুন নির্দেশনা

  • 4:02 pm - March 29, 2026
  • পঠিত হয়েছে:১৬৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৯ মার্চ- পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আজ রবিবার (২৯ মার্চ) থেকে দেশের প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খোলা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এই reopening-এর সঙ্গে যুক্ত কিছু নির্দেশনা জারি করেছে, যা সকল প্রতিষ্ঠানকে অবশ্য পালন করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী সই করা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এছাড়া এই কার্যক্রম সারা বছরের জন্য ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে এবং প্রতিদিনের পরিচ্ছন্নতা তদারকিতে জোর দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালানোর কথাও উল্লেখ করা হয়েছে।

এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। ফলে নির্ধারিত সময়ের আগে বিশ্ববিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হয়েছিল।

ছুটি শেষে আজ রবিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল।

ছুটি চলাকালীন বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি কাটিয়ে উঠানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত ক্লাস শুরু হওয়ার পরবর্তী ১০টি শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে এবং ওই দিনগুলিতেও পাঠদান চলবে। ফলে আগামী ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন হলেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস চলবে।

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

বিমানবন্দরে বিমান ছিনতাইচেষ্টার অভিযুক্ত কিশোর অস্ট্রেলিয়া ছাড়তে চেয়েছিল: আদালত

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অ্যাভালন বিমানবন্দরে জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক কিশোর দেশ ছাড়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছিল বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au