বিশ্ব

ভূমধ্যসাগরে মৃত্যু:

সুনামগঞ্জের ১০ যুবক অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার, গ্রিসের ক্যাম্পে জানা গেল কারণ

  • 4:19 pm - March 29, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৯ মার্চ- ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে যাওয়ার পথে খাবারের ও পানির সংকটের কারণে মারা গেছেন সুনামগঞ্জের অন্তত ১০ জন অভিবাসনপ্রত্যাশী। লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে আসার সময় ১৮ জনের মধ্যে তাঁদের পরিচয় নিশ্চিত হয়েছে। মারা যাওয়াদের মধ্যে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার বাসিন্দারা রয়েছেন।

গ্রিসের একটি অভিবাসন শিবিরে রাখা যুবক (নাম প্রকাশে অনিচ্ছুক), যিনি নিজে হবিগঞ্জ জেলার বাসিন্দা, প্রথম আলোকে জানিয়েছেন, নৌযানটি ছয় দিন সাগরে ছিল এবং খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অনেকেই মারা গেছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতদের পরিচয় নিম্নরূপ:

  • দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের আবু সরদারের ছেলে মো. নুরুজ্জামান সরদার ময়না (৩০),
  • আবদুল গণির ছেলে সাজিদুর রহমান (২৮),
  • ইসলাম উদ্দিনের ছেলে সাহান এহিয়া (২৫),
  • একই উপজেলার রাজানগর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে মুজিবুর রহমান (৩৮),
  • দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আবু ফাহিম,
  • জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের সোহানুর রহমান,
  • টিয়ারগাঁও গ্রামের শায়েক আহমেদ,
  • চিলাউড়া কবিরপুর গ্রামের মো. নাঈম,
  • পাইলগাঁও গ্রামের আমিনুর রহমান,
  • ইছগাঁও গ্রামের মোহাম্মদ আলী।

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, রানীগঞ্জ ইউনিয়নের সদস্য নুরুল ইসলাম ও পাইলগাঁও গ্রামের মিজানুর রহমান, দোয়ারাবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন নিহতদের তথ্য নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানিয়েছেন, মৃতদের নাম–পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। নিহতদের অধিকাংশ লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে, বাকি যারা উদ্ধার হয়েছেন তাঁদের গ্রিসের ক্যাম্পে রাখা হয়েছে।

একই সময়ে স্থানীয়রা জানিয়েছেন, প্রত্যেকেই ১২ লাখ টাকায় গ্রিস যাওয়ার জন্য দালালের সঙ্গে চুক্তি করেছিলেন এবং গত মাসে বাড়ি থেকে রওনা দেন। লিবিয়া পৌঁছানোর পর অর্ধেক টাকা পরিশোধ করা হয়েছিল।

এই শাখার আরও খবর

ইসরায়েলের নির্বাচনে কে কী বললেন, আর ফলাফলে কার অবস্থান কোথায়?

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নেই। প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন…

পাবনায় রাতের আঁধারে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া হাটে গুলি করে শ্রমিক লীগ নেতাসহ দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে হাটের…

ডিসেম্বরে বাংলাদেশের রাজনীতিতে কী ঘটতে যাচ্ছে?

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে এবং দেশের কৌশলগত সিদ্ধান্তগুলোতে কার প্রভাব কতটা থাকবে, এই প্রশ্নগুলোকে সামনে রেখে একাধিক সাম্প্রতিক ঘটনাকে বিশ্লেষণ করেছেন লেখক। তাঁর…

জাপানি ভাষা ও পেশাগত দক্ষতা শেখাতে বাংলাদেশে নতুন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

জাপানে ও বাংলাদেশে কর্মসংস্থানে আগ্রহী তরুণদের জাপানি ভাষা শেখানো ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে জাপানের প্রতিষ্ঠান ওনোদেরা ইউজার রান এবং…

মেয়াদ শেষ হচ্ছে গঙ্গার পানি চুক্তির, ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী ঢাকা

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়ায় ভারতের সঙ্গে নতুন চুক্তির আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে দেশে…

শেখ হাসিনার জাতিসংঘে চিঠি: আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও অর্জনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au