বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?
আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…
মেলবোর্ন, ৩০ মার্চ- টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে তলিয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।
রোববার তিনি ‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিতে তালসারিতে অবস্থান করছিলেন। শুটিংয়ের এক পর্যায়ে পানিতে নামার পর হঠাৎ তলিয়ে যান তিনি। সঙ্গে থাকা টেকনিশিয়ানরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে দিঘা হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
ধারাবাহিকটিতে রাহুলের সঙ্গে অভিনয় করা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, পুরো ইউনিট তালসারিতে শুটিং করছিল। তাঁর ভাষ্য, শুটিং শেষে মধ্যাহ্নভোজের বিরতির সময় রাহুল আরও কিছু শট দেওয়ার কথা বলে পানিতে নামেন। এরপরই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। সুস্থ ও প্রাণবন্ত একজন মানুষ হঠাৎ এভাবে চলে যাওয়ায় সহকর্মীদের মধ্যে শোক ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
ঘটনার পর টলিপাড়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au