ইসরায়েলের নির্বাচনে কে কী বললেন, আর ফলাফলে কার অবস্থান কোথায়?
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নেই। প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন…
মেলবোর্ন, ৩০ মার্চ- এক-এগারো সরকারের সাবেক ডিজিএফআই পরিচালক মো. আফজাল নাছের (৬১) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেফতার করেছে। সোমবার ভোরে রাজধানীর মিরপুর, ডিওএইচএস-এর ১২ নম্বর রোড, ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবির একটি দায়িত্বশীল সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে যে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত, তবে গ্রেফতারের নির্দিষ্ট মামলার তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র জানিয়েছে, মো. আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআই-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক-এগারো সরকারের সময়ে নির্যাতনের ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন। নির্যাতনের স্থানেও তিনি উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে, ২০০৯ সালের ৫ নভেম্বর কর্নেল আফজাল নাছেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
মো. আফজাল নাছের নোয়াখালীর সেনবাগ এলাকার বাসিন্দা। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন।
এর আগে এক-এগারো সরকারের দুই কুশীলব বিতর্কিত সেনা কর্মকর্তা, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-কে গ্রেফতার করা হয়েছিল এবং তারা বর্তমানে ডিবির রিমান্ডে রয়েছেন।
ডিবি সূত্র বলেছে, গ্রেফতার অভিযান চলমান এবং তদন্ত প্রক্রিয়া এখনও চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au