বাংলাদেশ

সন্ত্রাস বিরোধী মামলায় ফের গ্রেফতার দেখানো হলো সাংবাদিক শওকত মাহমুদকে

  • 9:15 pm - March 30, 2026
  • পঠিত হয়েছে:২৩৫ বার
সাংবাদিক শওকত মাহমুদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ মার্চ- রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে ফের গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আখতার মোরশেদ আদালতে শওকত মাহমুদকে গ্রেফতার করার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। ওই বছরের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটের অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোয়েন্দা অনুসন্ধানে দেখা গেছে, ওই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য প্রদান ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

এই ঘটনায় মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। ওই অনুষ্ঠানে ৭০–৮০ জন অজ্ঞাতনামা ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রাথমিক তদন্তে শওকত মাহমুদ ও তার দলের লোকজনের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচারমূলক সভা আয়োজনের তথ্য পাওয়া গেছে। আদালতে আবেদনে উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের স্বার্থে শওকত মাহমুদকে গ্রেফতার করা একান্ত প্রয়োজন।

এই শাখার আরও খবর

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au