বাংলাদেশ

বিশেষ ক্যাম্পেইনে ৬ মাস থেকে হামের টিকা পাবে শিশুরা

  • 9:28 pm - March 30, 2026
  • পঠিত হয়েছে:১৮২ বার
হামের টিকা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ মার্চ- দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রুটিন টিকাদান কার্যক্রমের বাইরে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালু করা হচ্ছে। জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুদের হামের টিকা দেওয়া হবে।

সোমবার (৩০ মার্চ) ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ।

তিনি বলেন, হামের রুটিন টিকাদান কার্যক্রম ইতিমধ্যেই চলমান রয়েছে, তবে দেশের বর্তমান সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নিয়মিত টিকাদানের বাইরে পরিচালিত হবে এবং সংক্রমণের ঝুঁকি বেশি থাকা শিশুদের প্রতি বিশেষ নজর দেওয়া হবে।

বর্তমানে দেশের ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে ৯ মাস বয়সি শিশু প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের ভ্যাকসিন গ্রহণ করে। তবে নতুন এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে শুরু করে ১০ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা দেওয়া হবে। হালিমুর রশিদ জানান, বয়সসীমা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংক্রমণ বৃদ্ধির বর্তমান পরিস্থিতি বিবেচনায়।

ক্যাম্পেইনের পূর্বপ্রস্তুতি হিসেবে শিশুদের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী অভিভাবকদের জানানো হবে। আন্তর্জাতিক টিকা জোট গ্যাভি থেকে এই ক্যাম্পেইনের জন্য অর্থায়ন, টিকা এবং লজিস্টিক সহায়তা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে টিকা সরবরাহ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সিরিঞ্জসহ অন্যান্য সরঞ্জামও পৌঁছানো হবে।

মাঠপর্যায়ে কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি মাইক্রোপ্ল্যানের মাধ্যমে প্রতিটি এলাকায় কতজন শিশুকে টিকার আওতায় আনা হবে, সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, টিকা কেনার জন্য ইতিমধ্যেই ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এই বিশেষ ক্যাম্পেইন দেশের শিশুদের হামে সংক্রমণ থেকে রক্ষা এবং ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au