বাংলাদেশ

ভারতে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা, সাত বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮

  • 8:23 pm - March 31, 2026
  • পঠিত হয়েছে:২৯৫ বার
ভারতে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা, সাত বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ মার্চ- ভারতের পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো দেশটিতে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে বলে দাবি করেছে। এই ঘটনায় পাকিস্তানি চরমপন্থি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বের আট সদস্যকে ভারতের বিভিন্ন স্থানে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন বাংলাদেশি। ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার মূল পরিকল্পনাকারী শাব্বির আহমেদ লোনকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শাব্বির বাংলাদেশে পালিয়ে ছিলেন।

দুই মাস ধরে পরিচালিত বিশেষ অভিযানে বাংলাদেশ সীমান্ত, কলকাতা, দিল্লি এবং তামিলনাড়ু থেকে এই গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা হয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে সাতজন বাংলাদেশির পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন— বগুড়ার মিজানুর রহমান (৩২), জাহিদুল ইসলাম (৪০), মোহাম্মদ লিটন (৪০), মোহাম্মদ উজ্জ্বল (২৭), উমর ফারুক (৩২), ঝালকাঠির মো. শাফায়েত হোসাইন (৩৪) এবং ঠাকুরগাঁওয়ের রবিউল ইসলাম (২৭)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের অবস্থান থেকে ১০টি মোবাইল ফোন, ২৫টি ডেবিট ও ক্রেডিট কার্ড, পাঁচটি পয়েন্ট অব সেল (পজ) মেশিন, বাংলাদেশি পাসপোর্ট এবং কিছু পোস্টার উদ্ধার করা হয়েছে।

শাব্বির আহমেদ লোন কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা। ২০০৭ সালে একে-৪৭ রাইফেল ও গ্রেনেডসহ গ্রেপ্তার হওয়া শাব্বির ২০১৮ পর্যন্ত তিহার কারাগারে বন্দি ছিলেন। পুলিশ জানায়, শাব্বির পরে বাংলাদেশে পালিয়ে যান এবং নেপাল সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন। বাংলাদেশ সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, শাব্বির ঢাকার কাছের একটি আস্তানা থেকে লস্করের একটি সেল পরিচালনা করছিলেন।

ভারতের পুলিশ জানিয়েছে, এই চক্র ভারতে একটি বড় ধরনের সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে তাদের পরিকল্পনা সময়মতো ব্যর্থ করা হয়েছে এবং হামলা নস্যাৎ হয়েছে।

এই শাখার আরও খবর

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au