সর্বশেষ

শ্রবণশক্তি হারিয়ে গান থেকে দূরে অলকা

  • 2:47 am - April 01, 2026
  • পঠিত হয়েছে:২২৪ বার
অলকা ইয়াগনিক । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ০১ এপ্রিল- ভারতের বরেণ্য প্লেব্যাক শিল্পী অলকা ইয়াগনিক দীর্ঘদিন ধরে শ্রবণজনিত জটিলতায় ভুগছেন, যার ফলে গান ও জনসম্মুখে উপস্থিতি থেকে অনেকটাই দূরে সরে গেছেন। দীর্ঘ বিরতির পর সম্প্রতি তিনি নিজের শারীরিক অবস্থার বিষয়ে নতুন করে তথ্য জানিয়েছেন।

চলতি বছর ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ লাভের পর তার অসুস্থতার বিষয়টি আবারও আলোচনায় আসে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে অলকা ইয়াগনিক জানান, তিনি এখনও এই সমস্যায় ভুগছেন। তবে তিনি অসুস্থতা নিয়ে বিস্তারিত কিছু না বললেও সম্মাননার জন্য ভারত সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

অলকার শ্রবণশক্তি হ্রাসের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে ২০২৪ সালের জুন মাসে। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম-এ এক পোস্টে তিনি জানান, একটি বিরল ভাইরাসের সংক্রমণের কারণে তার সংবেদনশীল স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে হঠাৎ করেই তিনি শুনতে পান না।

ওই পোস্টে তিনি উল্লেখ করেন, কয়েক সপ্তাহ আগে একটি ফ্লাইট থেকে নামার সময় হঠাৎ অনুভব করেন যে তিনি কিছুই শুনতে পাচ্ছেন না। এই আকস্মিক পরিস্থিতিকে জীবনের বড় ধাক্কা হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ধীরে ধীরে এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নিজের সুস্থতার জন্য প্রার্থনা কামনা করেন এই কিংবদন্তি শিল্পী। তার এমন পরিস্থিতিতে সংগীতজগতেও উদ্বেগ ও সহানুভূতির সাড়া দেখা গেছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au