সর্বশেষ

সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • 2:22 am - April 02, 2026
  • পঠিত হয়েছে:২১৩ বার
গোলের পর মোহাম্মদ মানিকের উচ্ছ্বাস। ছবি: বাফুফে

মেলবোর্ন, ২ এপ্রিল- দারুণ নিয়ন্ত্রিত পারফরম্যান্সে নেপালকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের ১১ মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। সংগঠিত আক্রমণ থেকে মুর্শেদ আলীর বাড়ানো বল বক্সে পেয়ে নিখুঁত হেডে জালে জড়ান মোহাম্মদ মানিক। তার এই একমাত্র গোলই শেষ পর্যন্ত জয়ের ব্যবধান গড়ে দেয়।

প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কিছুটা কমে গেলেও ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। ৫৪ মিনিটে জয় আহমেদ ভালো অবস্থানে থেকেও গোল করতে পারেননি। অন্যদিকে নেপালও পাল্টা আক্রমণে সুযোগ খুঁজলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল সংগঠিত।

ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে কিছুটা দুশ্চিন্তা ছিল। ডিফেন্ডার আশিকুর রহমান-এর চোট এবং আগের ম্যাচে লাল কার্ড দেখায় প্রধান কোচ মার্ক কক্স এই ম্যাচে ডাগআউটে থাকতে পারেননি। তবে সহকারী কোচ আতিকুর রহমান মিশু দক্ষতার সঙ্গে দল পরিচালনা করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আসরেও ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও একই প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখল তরুণরা।

এই শাখার আরও খবর

মাগুরায় নিহত যুবদল নেতার মাথার ভেতরে মিলল গুলি

ওটিএন বাংলা ডেস্ক : মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা ২৫০…

পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে : চুম্বনের দাবিও নিশ্চিত নয়

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অভিযোগ, আদালতের রায় এবং বাংলাদেশকে আগে অবহিত না করার কারণ জানতে চেয়েছে…

এবার জার্মানিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের

  জার্মানিতে শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থী…

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au