সর্বশেষ

রোমান্স ছেড়ে এবার অ্যাকশনে ‘সাইয়ারা’ অভিনেতা

  • 10:15 pm - April 03, 2026
  • পঠিত হয়েছে:২৫০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ এপ্রিল- রোমান্টিক নায়ক হিসেবে আত্মপ্রকাশের পর এবার অ্যাকশন ঘরানায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছেন ‘সাইয়ারা’খ্যাত অভিনেতা আহান পাণ্ডে। প্রথম ছবির সাফল্যের পর ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সাইয়ারা ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে আহান পাণ্ডের। সেখানে নবাগত অভিনেত্রী অনীত পাড্ডা-এর সঙ্গে তার রসায়ন দর্শকদের নজর কাড়ে এবং ছবিটি তাকে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়।

প্রথম ছবির সাফল্যের পর এবার নতুন বছরে তার পরবর্তী ছবির কাজ শুরু হতে যাচ্ছে। এই ছবিটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা আলি আব্বাস জাফর, যিনি এর আগে সুলতান ও টাইগার জিন্দা হ্যায়-এর মতো সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন।

নতুন এই প্রজেক্টে আহানকে একেবারে ভিন্ন রূপে, অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে। ছবিটির নাম ও কাহিনি এখনো প্রকাশ না হলেও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আয়শ্বরী ঠাকরে এবং শর্বরী বাগ।

রোমান্স ও অ্যাকশনের সংমিশ্রণে নির্মিতব্য এই চলচ্চিত্রকে ঘিরে ইতোমধ্যেই দর্শক ও ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এখন অপেক্ষা ছবির আনুষ্ঠানিক ঘোষণা ও মুক্তির তারিখের।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au