ইসরায়েলের নির্বাচনে কে কী বললেন, আর ফলাফলে কার অবস্থান কোথায়?
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নেই। প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন…
মেলবোর্ন, ৫ এপ্রিল- ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান-এর দ্বিতীয় ক্রুকে শনাক্ত ও উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। তবে তাকে এখনো দেশটির ভেতর থেকে নিরাপদে সরিয়ে নিতে পারেনি তারা, কারণ ঘটনাস্থলে তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে।
রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা-এর বরাত দিয়ে জানা যায়, শনিবার রাতে নিখোঁজ ক্রুর অবস্থান শনাক্ত করা হয়। এরপরই তাকে উদ্ধারে অভিযান শুরু করে মার্কিন স্পেশাল ফোর্স।
তবে উদ্ধার অভিযান শুরুর পরপরই তারা ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইরানের অভ্যন্তরে এখনো মার্কিন বাহিনী ও স্থানীয় শক্তির মধ্যে তুমুল লড়াই চলছে, যার কারণে উদ্ধার হওয়া ক্রুকে এখনো বাইরে নিয়ে আসা সম্ভব হয়নি।
ঘটনাস্থল হিসেবে ইরানের দেহদাস্তে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। ওই এলাকায় রাতভর সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র, এতে হতাহতের ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর থেকেই নিখোঁজ ক্রুকে উদ্ধারে তৎপর হয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরান-ও ওই ক্রুকে খুঁজে বের করতে অভিযান শুরু করে এবং সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানায়।
বর্তমানে উদ্ধার হওয়া ক্রু ও তাকে উদ্ধারে অংশ নেওয়া মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, শত্রু ভূখণ্ডে চলমান এই ধরনের উদ্ধার অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ফলে পরিস্থিতি যেকোনো সময় আরও জটিল হয়ে উঠতে পারে।
সূত্র: আল জাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au