বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

  • 3:11 am - April 06, 2026
  • পঠিত হয়েছে:২৪৮ বার
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,৬ এপ্রিল-  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, বিদ্যমান সব আন্তর্জাতিক চুক্তিই ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বক্তব্য দেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর খবরে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তির আওতায় বাংলাদেশকে তেল আমদানির জন্য তাদের অনুমতি নিতে হয়-এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তিনি ব্যাখ্যা করেন, রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা একটি বৈশ্বিক বিষয়, যা আন্তর্জাতিক বিধিনিষেধের অংশ। এর সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কোনো সম্পর্ক নেই।

তিনি আরও জানান, জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশের ওপর কোনো বাধ্যতামূলক শর্ত আরোপ করা হয়নি। সরকার নিজস্ব চাহিদা ও অর্থনৈতিক বিবেচনায় বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের স্বাধীনতা রাখে।

বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, সরকার বিকল্প উৎস খুঁজে বের করার চেষ্টা করছে এবং যেখানে সবচেয়ে সাশ্রয়ী, সেখান থেকেই তেল আমদানি করা হবে। তিনি উল্লেখ করেন, ভারত, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্র-সবগুলোই সম্ভাব্য জ্বালানি উৎস হিসেবে বিবেচনায় রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় সরকার বহুমুখী কৌশল নিয়ে এগোচ্ছে বলেও জানান তিনি।

এই শাখার আরও খবর

ইসরায়েলের নির্বাচনে কে কী বললেন, আর ফলাফলে কার অবস্থান কোথায়?

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নেই। প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন…

পাবনায় রাতের আঁধারে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া হাটে গুলি করে শ্রমিক লীগ নেতাসহ দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে হাটের…

ডিসেম্বরে বাংলাদেশের রাজনীতিতে কী ঘটতে যাচ্ছে?

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে এবং দেশের কৌশলগত সিদ্ধান্তগুলোতে কার প্রভাব কতটা থাকবে, এই প্রশ্নগুলোকে সামনে রেখে একাধিক সাম্প্রতিক ঘটনাকে বিশ্লেষণ করেছেন লেখক। তাঁর…

জাপানি ভাষা ও পেশাগত দক্ষতা শেখাতে বাংলাদেশে নতুন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

জাপানে ও বাংলাদেশে কর্মসংস্থানে আগ্রহী তরুণদের জাপানি ভাষা শেখানো ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে জাপানের প্রতিষ্ঠান ওনোদেরা ইউজার রান এবং…

মেয়াদ শেষ হচ্ছে গঙ্গার পানি চুক্তির, ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী ঢাকা

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়ায় ভারতের সঙ্গে নতুন চুক্তির আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে দেশে…

শেখ হাসিনার জাতিসংঘে চিঠি: আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও অর্জনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au