বাংলাদেশ

হিন্দু মেয়েকে বিয়ে

মুসলিম থেকে হিন্দুধর্ম গ্রহণ করায় পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

  • 4:15 pm - April 07, 2026
  • পঠিত হয়েছে:২০৬ বার
মুসলিম থেকে হিন্দুধর্ম গ্রহণ করায় পুত্রকে ত্যাজ্য করলেন পিতা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ এপ্রিল- পাবনার ঈশ্বরদীতে ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দুধর্ম গ্রহণ করে হিন্দু মেয়েকে বিবাহের কারণে মো. সজল আলী ওরফে সজল সরদারকে ত্যাজ্য পুত্র ঘোষণা করেছেন তার পিতা মো. আজগর আলী সরদার।

রোববার পাবনা জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি একটি হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন। মো. সজল সরদার উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদার মোড় গ্রামের মো. আজগর আলীর একমাত্র সন্তান।

হলফনামায় মো. আজগর আলী সরদার উল্লেখ করেন, তার পুত্র ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নোটারি পাবলিকের মাধ্যমে কুমারী আরতি রাণীকে বিবাহ করেছে। বিবাহের পূর্বে ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নোটারি পাবলিক পাবনা হতে ১৫৪৯০ স্মারক অনুযায়ী হলফনামা সম্পাদন করে মো. সজল আলী ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু (সনাতন) ধর্ম গ্রহণ করেছেন। এই পরিবর্তনের সঙ্গে নতুন নাম হিসেবে তিনি ‘সজল সরকার’ গ্রহণ করেছেন।

মো. আজগর আলী হলফনামায় আরও উল্লেখ করেছেন, তিনি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে, অন্যের কোনো প্ররোচনায় নয়, তার সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকে মো. সজল আলী সরদারকে ত্যাজ্য করছেন। ভবিষ্যতে তার মৃত্যুর পরও তিনি তার কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির অংশীদার হবেন না। এছাড়া, যদি সে কোনোভাবে কোনো দাবি করে, তা আইনত গ্রহণযোগ্য হবে না।

এই হলফনামার মাধ্যমে সজল সরদারকে তার পিতা সম্পূর্ণভাবে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন এবং ভবিষ্যতে তার সঙ্গে সম্পত্তি সংক্রান্ত কোনো অধিকার থাকবে না।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au