Uncategorized

ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের সামনে বন্দুকযুদ্ধ: এক হামলাকারী নিহত, দুইজন আহত

  • 11:05 pm - April 07, 2026
  • পঠিত হয়েছে:২৭০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৭ এপ্রিল- ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক বন্দুকধারী নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন।

তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম TRT প্রথমে জানিয়েছিল, হামলাকারী তিনজনের মধ্যে দুজন নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, সাদাপোশাকধারী পুলিশ সদস্যরা হামলাকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ালে টানা কয়েক ডজন গুলির শব্দ শোনা যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফতচি জানান, হামলাকারীরা ইজমিত থেকে ভাড়া করা একটি গাড়িতে করে ইস্তাম্বুলে আসে। তিনি বলেন, হামলাকারীদের একজন এমন একটি “সংগঠনের” সঙ্গে জড়িত, যা অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করে।

তুর্কি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে ওই সংগঠনের নাম প্রকাশ করেনি। তবে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, এটি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হতে পারে। উল্লেখ্য, মারমারা সাগরের তীরবর্তী ইয়ালোভা এলাকায় আইএস সদস্যদের সঙ্গে তুর্কি পুলিশের সংঘর্ষের ঘটনা আগে ঘটেছে।

গত ডিসেম্বর ইয়ালোভায় আইএস জঙ্গিরা পুলিশের ওপর গুলি চালালে তিনজন পুলিশ সদস্য নিহত এবং আরও নয়জন আহত হন।

মঙ্গলবারের এই বন্দুকযুদ্ধে জড়িত দুই হামলাকারী ভাই বলে জানা গেছে এবং তাদের একজনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত পূর্ব ইতিহাস রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই শাখার আরও খবর

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au