বিশ্ব

ভারতের উত্তরপ্রদেশে পুণ্যার্থী বোঝাই নৌকা ডুবে নিহত ১০

  • 3:30 am - April 11, 2026
  • পঠিত হয়েছে:২৪১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ এপ্রিল- ভারতের উত্তরপ্রদেশের যমুনা নদীতে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। শুক্রবার দুপুরে বৃন্দাবনের মান্ট থানার অন্তর্গত কেসি ঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাঞ্জাবের লুধিয়ানা থেকে প্রায় ১৫০ জনের একটি ভক্তদল বৃন্দাবনে এসেছিলেন। তাঁদের একটি অংশ নৌকাযোগে স্থানীয় মন্দির দর্শনে গেলে পথিমধ্যে প্রবল স্রোতের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি একটি পন্টুন সেতুর সঙ্গে ধাক্কা খায় এবং উল্টে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ৬ জন নারী ও ৪ জন পুরুষ। অন্তত ১৫ জনকে জীবিত উদ্ধার করে বৃন্দাবনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের খোঁজে নদীতে তল্লাশি চলছে।

ঘটনার পরপরই উদ্ধার কাজে নামে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও স্থানীয় প্রশাসন। ডুবুরি নামিয়ে নিখোঁজদের সন্ধান চালানো হচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেট সিপি সিং জানিয়েছেন, প্রবল স্রোতের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au