বিজ্ঞান ও প্রযুক্তি

ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তার বাড়িতে পেট্রল বোমা হামলা, যুবক গ্রেপ্তার

  • 3:35 pm - April 11, 2026
  • পঠিত হয়েছে:২৬২ বার
ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের বিলাসবহুল বাসভবনে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ এপ্রিল- কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে ঘিরে বিশ্বজুড়ে চলমান আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের বিলাসবহুল বাসভবনে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনার খবর পাওয়ার পরপরই সান ফ্রান্সিসকো পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজন এক ২০ বছর বয়সী যুবককে আটক করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এবং নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার ভোর প্রায় পৌনে চারটার দিকে এই হামলার ঘটনা ঘটে। সান ফ্রান্সিসকোর অভিজাত এলাকা রাশিয়ান হিল-এ অবস্থিত স্যাম অল্টম্যানের প্রায় ২৩০ কোটি টাকা মূল্যের বাড়িকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এক যুবক বাসভবনের গেট লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যেই গেটের অংশে আগুন ধরে যায় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন বড় পরিসরে ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুধু অল্টম্যানের বাড়িতেই নয়, ঘটনার পর গ্রেপ্তার হওয়া ওই যুবক ওপেনএআই-এর প্রধান কার্যালয়ের দিকেও অগ্রসর হয়ে হামলার হুমকি দেয়। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার পেছনের উদ্দেশ্য উদঘাটনের চেষ্টা চলছে।

ঘটনার সময় স্যাম অল্টম্যান বাসায় উপস্থিত ছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও ওপেনএআই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই ঘটনায় কেউ আহত হননি।

ওপেনএআই-এর এক মুখপাত্র ফোর্বসকে জানান, পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং সংস্থার কর্মীরাও নিরাপদে আছেন।

পুলিশ এখনো হামলার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে পারেনি। তবে প্রাথমিকভাবে বিষয়টি বিভিন্ন দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে ঘিরে ক্ষোভ, চাকরি হারানোর আশঙ্কা বা কোনো ব্যক্তিগত অসন্তোষ থেকে এই হামলা হতে পারে কি না, তা তদন্তের আওতায় রয়েছে।

তদন্ত কর্মকর্তারা বলছেন, প্রযুক্তি শিল্পের শীর্ষ ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে। ঘটনার সব দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

সালমান শাহ হত্যা মামলায় ডনের বিরুদ্ধে মিলছে প্রমাণ: সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের আচরণ ও চালচলন বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে তার জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

কানাডায় গুলিকাণ্ড, নিশানায় কি এম্মী বির্ক?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au