সর্বশেষ

চার বছর পর আবারও মঞ্চে জাস্টিন বিবার

  • 9:46 pm - April 11, 2026
  • পঠিত হয়েছে:১৫৫ বার
জাস্টিন বিবার। ছবি: বিলবোর্ড

মেলবোর্ন, ১১ এপ্রিল- চার বছরের দীর্ঘ বিরতির পর আবারও লাইভ মঞ্চে ফিরছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীত উৎসব কোচেলা ২০২৬-এর এবারের আসরে তাঁর পারফরম্যান্স ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিরল স্নায়ুরোগ রামসে হান্ট সিনড্রোম-এ আক্রান্ত হয়ে মুখের এক পাশ অবশ হয়ে যাওয়ার কারণে একাধিক কনসার্ট বাতিল করতে বাধ্য হন বিবার। এরপর দীর্ঘ সময় চিকিৎসা ও বিশ্রামে থাকার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। গত বছর থেকে আবারও মঞ্চে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেন এই বিশ্বতারকা।

চলতি বছরের কোচেলা উৎসবের প্রথম পর্ব শুরু হয়েছে ১০ এপ্রিল, যা শেষ হবে আজ। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। ধারণা করা হচ্ছে, ১৮ এপ্রিলের শোতে পারফর্ম করতে পারেন জাস্টিন বিবার, যা হতে যাচ্ছে তাঁর প্রত্যাবর্তনের অন্যতম বড় মুহূর্ত।

শারীরিক অসুস্থতার মধ্যেও সংগীতচর্চা থামিয়ে রাখেননি তিনি। ২০২৫ সালের জুলাইয়ে প্রকাশ করেন তাঁর সপ্তম স্টুডিও অ্যালবাম সোয়্যাগ, এরপর ভক্তদের জন্য নিয়ে আসেন ‘সোয়্যাগ টু’। নতুন এই কাজগুলো তাঁকে আবারও আলোচনায় নিয়ে আসে এবং লাইভ পারফরম্যান্সে ফেরার পথ তৈরি করে।

এবারের কোচেলা উৎসবে জাস্টিন বিবার ছাড়াও অংশ নিচ্ছেন সাবরিনা কার্পেন্টার, ক্যারল জি, মোবি, দ্য স্ট্রোকস এবং ফ্যাটবয় স্লিমসহ আন্তর্জাতিক অঙ্গনের বহু তারকা শিল্পী।

প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। আয়োজকদের তথ্য অনুযায়ী, উৎসবের সব টিকিট মাত্র তিন দিনের মধ্যেই বিক্রি হয়ে গেছে। এবারের আয়োজনে এক লাখ ২৬ হাজারের বেশি দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে, যা কোচেলাকে আবারও বিশ্বসংগীতের অন্যতম বৃহৎ মিলনমেলায় পরিণত করবে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au