সর্বশেষ

বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে খেলবে বাংলাদেশ, সাকিব-মাশরাফির জন্য দরজা খোলা

  • 3:27 am - April 12, 2026
  • পঠিত হয়েছে:২৩০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ এপ্রিল- সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজিত ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এর তৃতীয় আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’ নামে এই টুর্নামেন্টে অংশ নেবে দেশের সাবেক তারকা ক্রিকেটারদের একটি দল, যেখানে মোহাম্মদ আশরাফুল ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা থাকছেন মূল ভূমিকায়।

শনিবার মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের অন্যতম তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুল। তারা জানান, এই টুর্নামেন্টে অংশ নেওয়া দেশের ক্রিকেটের জন্য একটি বড় সুযোগ এবং তারা ভালো পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী।

দলের অন্যতম পৃষ্ঠপোষক শানিয়ান তানিম জানান, সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার জন্যও দলে খেলার সুযোগ খোলা রাখা হয়েছে। তবে তাদের অংশগ্রহণ নির্ভর করবে বিদ্যমান পরিস্থিতি ও অনুমতির ওপর। তিনি বলেন, ক্রিকেটার হিসেবে তাদের অবদান বিবেচনায় নিয়ে দলে জায়গা রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, জাতীয় দলের সঙ্গে দায়িত্ব থাকায় টুর্নামেন্ট চলাকালে সময়সূচি নিয়ে প্রশ্ন উঠেছে মোহাম্মদ আশরাফুলের ক্ষেত্রে। তিনি জানান, জাতীয় দলের খেলার সঙ্গে সময় মিলে গেলে তখন বোর্ডের অনুমতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই সাত দিনের টুর্নামেন্টে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক তারকারা অংশ নেবেন। বাংলাদেশ দলের অংশগ্রহণে দর্শকদের মধ্যে আগ্রহ ইতোমধ্যেই বেড়েছে, বিশেষ করে সাবেক তারকাদের আবারও মাঠে দেখার সম্ভাবনায়।

এই শাখার আরও খবর

এবার জার্মানিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের

  জার্মানিতে শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থী…

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au