সর্বশেষ

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

  • 2:16 pm - April 12, 2026
  • পঠিত হয়েছে:২০৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ এপ্রিল- জার্মানির শীর্ষ ফুটবল লিগ বুন্দেসলিগার পুরুষ দলের প্রধান কোচ হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পেয়ে ইতিহাস গড়েছেন ম্যারি-লুইস এতা। দুর্বল পারফরম্যান্সের কারণে কোচ স্টেফেন বমগার্টকে বরখাস্ত করার পর তাকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইউনিয়ন বার্লিন।

শনিবার এফসি হেইডেনহেইমের কাছে ৩-১ গোলে পরাজয়ের পর ক্লাবটি তাৎক্ষণিকভাবে কোচিং স্টাফে বড় পরিবর্তন আনে। প্রধান কোচ বমগার্টের পাশাপাশি সহকারী কোচ দানিলো ডি সুজা ও কেভিন ম্যাককেনাকেও সরিয়ে দেওয়া হয়। এর পরই দায়িত্ব তুলে দেওয়া হয় ৩৪ বছর বয়সী ম্যারি-লুইস এতার হাতে।

এর আগে তিনি ইউনিয়ন বার্লিনের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ২০২৩ সালে বুন্দেসলিগাসহ ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে প্রথম নারী সহকারী কোচ হিসেবেও নাম লিখিয়েছিলেন। ফলে তার এই নিয়োগ নতুন আরেকটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ক্লাব সূত্র জানিয়েছে, মূলত চলতি মৌসুমের বাকি পাঁচটি ম্যাচের জন্যই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী মৌসুমে ইউনিয়ন বার্লিন নারী দলের প্রধান কোচ হওয়ার কথা রয়েছে তার। তবে বর্তমান সংকট সামাল দিতে সাময়িকভাবে পুরুষ দলের দায়িত্ব দেওয়া হয়েছে।

ইউনিয়ন বার্লিনের স্পোর্টিং ডিরেক্টর হর্স্ট হেল্ড্ট এক বিবৃতিতে বলেন, দলের পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় হতাশাজনক। তাই নতুন করে শুরু করার জন্য এই পরিবর্তন আনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, মৌসুমের বাকি সময়টুকুতে দলকে স্থিতিশীল অবস্থানে রাখতে পারবেন এতা।

১৮ দলের বুন্দেসলিগায় বর্তমানে ১১তম অবস্থানে রয়েছে ইউনিয়ন বার্লিন। রেলিগেশন জোনের সঙ্গে ব্যবধান মাত্র ৭ পয়েন্ট। মৌসুমের দ্বিতীয় ভাগে ১৪ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়ায় দলটি চাপের মুখে রয়েছে। ফলে অবনমন এড়াতে শেষ পাঁচ ম্যাচে ভালো ফল করার বিকল্প নেই।

এই প্রেক্ষাপটে ম্যারি-লুইস এতার দায়িত্ব নেওয়াকে শুধু একটি কৌশলগত পরিবর্তন নয়, বরং ফুটবল ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

পারিবারিক সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au