বাংলাদেশ

তেলের জন্য লাইনে দাঁড়িয়ে হৃদরোগে স্কুল শিক্ষকের মৃত্যু

  • 5:51 pm - April 12, 2026
  • পঠিত হয়েছে:১৭০ বার
নিহত মেহেদী হাসান, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ এপ্রিল- রংপুর নগরীতে তেল নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেদী হাসান (৩২) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নগরীর পর্যটন মোটেলের সামনে অবস্থিত সুরমা পেট্রোল পাম্প-এ এই ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মেহেদী হাসান নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়া এলাকার বাসিন্দা এবং মতিউর রহমানের ছেলে। তিনি লাহিড়ির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুরের দিকে মেহেদী হাসান মোটরসাইকেলে তেল নিতে পাম্পে যান। সেখানে প্রায় সাড়ে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনরা জানান, মেহেদী হাসান ছিলেন একজন শান্ত-স্বভাবের শিক্ষক এবং দুই সন্তানের জনক।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au