মমতা রাজ্যে শিল্প শেষ করেছেন, দেশে মোদীও একই পথে: রাহুল গান্ধী
মেলবোর্ন, ১৪ এপ্রিল- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারণা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার (১৪ এপ্রিল) উত্তর দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদ এই তিন জেলায় ধারাবাহিক…
মেলবোর্ন, ১৩ এপ্রিল- রাজশাহীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন হামলার অভিযোগে করা একটি মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বিএনপি নেতা সাজ্জাদ হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। একই সঙ্গে মামলায় কারাভোগ করা দুই আসামিকে জরিমানার অর্থ থেকে ৫০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজশাহী মহানগর হাকিম আদালত-৩ এর বিচারক মো. সাদ্দাম হোসেন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রফিক।
তিনি জানান, অভিযোগের তারিখে সাজ্জাদ হোসেন কারাগারে থাকা সত্ত্বেও বাইরে হামলার অভিযোগ এনে মামলা দায়ের করায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন। আদালত নির্দেশ দিয়েছেন, সাত দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করে ব্যাংক চালানের কপি জমা দিতে হবে। অন্যথায় তাকে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন রাজশাহী নগরের বেলুয়া খোলাবোনা গ্রামের বাসিন্দা। তিনি হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২৩ আগস্ট তিনি রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া থানায় একটি মামলা করেন। এতে তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কসবা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং অস্ত্রের মুখে হুমকি ও মারধর করা হয়।
এ ঘটনায় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মুঞ্জিল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বাদলসহ ১৩ জনকে আসামি করা হয়।
তবে আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণে দেখা যায়, ঘটনার দিন সাজ্জাদ হোসেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। ফলে তার করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা বলে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
রায়ের বিষয়ে প্রতিক্রিয়ায় সাজ্জাদ হোসেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে কারাভোগ করতে হবে। মামলাটি মিথ্যা ছিল কি না-এ প্রশ্নে তিনি বলেন, সে সময় তিনি একটি রাজনৈতিক মামলায় কারাগারে ছিলেন এবং মামলা করার সময় বিষয়টি মনে ছিল না। আদালতে প্রমাণিত হওয়ায় তিনি বিষয়টি মেনে নিয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au