প্রবাস দর্পন

কানাডায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফেডারেল এমপি ডলি বেগম

  • 2:45 am - April 16, 2026
  • পঠিত হয়েছে:২১৬ বার
প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ডলি বেগম, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ এপ্রিল- কানাডার ফেডারেল উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক হিসেবে এমপি নির্বাচিত হয়েছেন ডলি বেগম, যা দেশটির রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছে।

কানাডার সংবাদমাধ্যম সিবিসির প্রতিবেদন অনুযায়ী, ১৩ এপ্রিল অনুষ্ঠিত ফেডারেল উপনির্বাচনে স্কারবরো সাউথওয়েস্ট আসন থেকে সহজ জয় পান ডলি বেগম। নির্বাচনে তিনি মোট ভোটের প্রায় ৭০ শতাংশ অর্জন করেন, যদিও ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম।

এই উপনির্বাচনসহ সোমবার অনুষ্ঠিত তিনটি আসনেই জয় পেয়েছে লিবারেল পার্টি। এর ফলে পার্লামেন্টে দলটির আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪টি, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার সীমা ১৭২ ছাড়িয়ে গেছে।

বিজয়ের পর কিংস্টন রোডে আয়োজিত এক অনুষ্ঠানে ডলি বেগম বলেন, “আজ আমরা শুধু একটি নির্বাচন জিতিনি, বরং একটি সম্প্রদায় একত্রিত হয়ে আশা, সহমর্মিতা ও অগ্রগতির পক্ষে অবস্থান নিয়েছে।” এ সময় উপস্থিত সমর্থকেরা উচ্ছ্বাসে ‘ডলি, ডলি’ স্লোগান দেন।

ডলি বেগমের রাজনৈতিক পথচলা শুরু হয় প্রাদেশিক রাজনীতি দিয়ে। তিনি নিউ ডেমোক্র্যাটিক পার্টি (এনডিপি) থেকে স্কারবরো সাউথওয়েস্ট আসনের এমপিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৮ সালে মাত্র ২৯ বছর বয়সে প্রথমবার নির্বাচিত হয়ে দলের ককাসে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নজর কাড়েন এবং পরবর্তীতে দলের উপনেতার দায়িত্বও পান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডলি বেগমের এই বিজয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি কানাডার বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি বংশোদ্ভূতদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও প্রভাবেরও প্রতিফলন।

এই শাখার আরও খবর

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে স্টিভ আরউইনের আবেগঘন শেষ বার্তা

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে এসেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ‘ক্রোকোডাইল হান্টার’ স্টিভ আরউইনের তাঁর দলের উদ্দেশে দেওয়া শেষ আবেগঘন বার্তা। কুমির নিয়ে গবেষণার শেষ অভিযানে যাওয়ার…

ছয় সপ্তাহের মধ্যে ইরানের আকস্মিক হামলার আশঙ্কা সাবেক মার্কিন রাষ্ট্রদূতের

আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। তাঁর ধারণা, বিশেষ…

রংপুরের চার খুন: তদন্ত কি ঘুরিয়ে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা?

রংপুরে গত ১৯ আগস্ট একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। বিশেষ করে হত্যাকাণ্ডের আগে ও পরে পুলিশের ঊর্ধ্বতন দুই…

জ্বালানি ব্যয়ের চাপে পিডিবি, বিদ্যুৎ খাতে লোকসান ৬০ হাজার কোটি ছাড়ানোর আশঙ্কা

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের বিদ্যুৎ খাতে। জ্বালানি আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় বাড়ছে বিদ্যুৎ উৎপাদনের…

মহারাষ্ট্রের হাসপাতালে ফের আগুন, অল্পের জন্য রক্ষা ৯ সদ্যোজাত

মহারাষ্ট্রে ফের হাসপাতালের শিশুবিভাগে অগ্নিকাণ্ড। শুক্রবার ছত্রপতি শম্ভাজিনগরের একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। আগুন লাগার সময় শিশুবিভাগে ৯ সদ্যোজাত-সহ বেশ কয়েকজন রোগী ছিলেন। দ্রুত…

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আবুল কালাম আজাদ নামে এক মাদ্রাসার বড় হুজুরকে (শিক্ষক) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় স্থানীয় লোকজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au