অস্ট্রেলিয়া

জাপান থেকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ কিনছে অস্ট্রেলিয়া

  • 1:49 am - April 18, 2026
  • পঠিত হয়েছে:২০৬ বার
অত্যাধুনিক জাপানি যুদ্ধজাহাজ মোগামি ক্লাস ফ্রিগেট কিনবে অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ এপ্রিল- অস্ট্রেলিয়ার নৌবাহিনীর সক্ষমতা আধুনিকায়নে জাপানের সঙ্গে প্রায় ১ হাজার কোটি (১০ বিলিয়ন) মার্কিন ডলারের একটি বড় প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে দেশটি। এই চুক্তির আওতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময় থেকে ব্যবহৃত পুরোনো আনজাক ক্লাস যুদ্ধজাহাজের পরিবর্তে জাপানের তৈরি মোগামি ক্লাস ফ্রিগেট যুক্ত করা হবে বহরে।

স্থানীয় সংবাদমাধ্যম  জানিয়েছে, চুক্তিটি আগামী শনিবার মেলবোর্নে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এতে মোট ১১টি অত্যাধুনিক ফ্রিগেট কেনা হবে।

চুক্তি অনুযায়ী, ১১টির মধ্যে ৩টি জাহাজ জাপানে নির্মিত হবে এবং বাকি ৮টি অস্ট্রেলিয়ায় স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হবে। জাহাজগুলো নির্মাণ করবে জাপানের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রি।

প্রতিবেদনে বলা হয়, ২০২৯ সালের মধ্যে প্রথম যুদ্ধজাহাজ অস্ট্রেলিয়ার নৌবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ২০৩৪ সালের মধ্যে পুরো প্রকল্পের বড় অংশ সম্পন্ন হবে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এই উদ্যোগকে দেশের সামুদ্রিক প্রতিরক্ষা ইতিহাসে সবচেয়ে বড় এবং দ্রুততম আধুনিকায়ন প্রকল্পগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়ার নৌ সক্ষমতা বাড়ানোর সবচেয়ে উচ্চাভিলাষী পদক্ষেপগুলোর মধ্যে একটি।

বিশ্লেষকদের মতে, এই চুক্তির মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপান ও অস্ট্রেলিয়ার কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হবে। প্রকল্পের প্রাথমিক ব্যয় ১০ বিলিয়ন ডলার ধরা হলেও বাস্তবায়নের সময় তা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au