বিশ্ব

ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল

  • 2:55 am - April 18, 2026
  • পঠিত হয়েছে:১৪৯ বার
ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ এপ্রিল- দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি শুরু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড-এর ডিপোর সরকারি ব্যবস্থাপক আহসান হাবীব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকেই ভারত থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসা শুরু হয়েছে এবং পুরো চালানটি পৌঁছাতে আনুমানিক ৫০ ঘণ্টা সময় লাগবে।

ডিপো সূত্রে জানা গেছে, এর আগে ১৪ এপ্রিল ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুরে এসেছে। এছাড়া মার্চ মাসে এসেছে আরও ২২ হাজার মেট্রিক টন। সব মিলিয়ে মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে।

বর্তমান চালান শেষ হওয়ার ৪ থেকে ৫ দিনের মধ্যেই আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি এপ্রিল মাসে মোট পাঁচ ধাপে প্রায় ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে।

এর আগে ১১ মার্চ প্রথমবারের মতো এই পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসে। এরপর থেকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এই সরবরাহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার।

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে ছুটির দিনেও পার্বতীপুর ডিপো খোলা রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যেও দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই শাখার আরও খবর

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

পারিবারিক সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, সবচেয়ে বড় ধাক্কার শঙ্কায় ভারত

মেলবোর্ন, ২২ জুলাই- যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের জেনেরিক ওষুধের ওপর ধাপে ধাপে সর্বোচ্চ ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au