শিক্ষা

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

  • 2:47 am - April 22, 2026
  • পঠিত হয়েছে:১৪৪ বার
ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে ,ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে কোটি টাকা ঘুষ দাবির অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও অডিও রেকর্ড সংগ্রহ করেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি।

মঙ্গলবার তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছ থেকে মামলা নিষ্পত্তির বিনিময়ে অর্থ দাবির অভিযোগের ভিত্তিতে গঠিত কমিটি তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে ফাঁস হওয়া অডিও ক্লিপগুলোতে সাইমুম রেজার কথোপকথনে ঘুষের অঙ্ক ও কিস্তিতে অর্থ পরিশোধের আলোচনা উঠে এসেছে, যা অভিযোগকে আরও জোরালো করেছে।

অভিযোগ রয়েছে, চট্টগ্রামে কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলায় ফজলে করিম চৌধুরীকে জামিন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিপরীতে এক কোটি টাকা দাবি করেছিলেন এই প্রসিকিউটর। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং এর জেরে গত ১০ মার্চ তিনি পদত্যাগ করেন। একই দিন তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় আইন মন্ত্রণালয়।

ফাঁস হওয়া অডিওতে শুধু আর্থিক লেনদেনের আলোচনা নয়, ট্রাইব্যুনালের অভ্যন্তরীণ কার্যক্রম ও রাজনৈতিক তদবির সম্পর্কেও কথাবার্তা শোনা যায় বলে জানা গেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় গ্রেপ্তার হন সাবেক এমপি ফজলে করিম চৌধুরী। জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত সহিংসতায় কলেজছাত্র ওয়াসিমসহ ৯ জন নিহত ও ৪৫৯ জন আহত হওয়ার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি ওই হত্যা মামলায় কারাগারে রয়েছেন।

তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ মিললেও এ ঘটনায় চূড়ান্ত সিদ্ধান্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপ কী হবে, তা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au