সর্বশেষ

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

  • 3:24 am - April 22, 2026
  • পঠিত হয়েছে:১৪৭ বার
নয়নতারা ও সালমান খান, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের নতুন সিনেমার শুটিং, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের পর এবার বলিউডে আরেক বড় তারকার সঙ্গে জুটি বাঁধলেন নয়নতারা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় এই নতুন সিনেমার শুটিং শুরু হয়েছে। আপাতত ছবিটির নাম রাখা হয়েছে ‘এসভিসি ৬৩’।

সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা ভামশি পেডপাল্লি। সম্প্রতি একটি পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ছবিটির যাত্রা শুরু হয়। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন সালমান খান, নয়নতারা এবং পরিচালক পেডপাল্লি।

প্রথম ধাপের শুটিং চলছে গোরেগাঁওয়ের এসআরপিএফ গ্রাউন্ডে, যেখানে একটি ব্যস্ত নগরীর আদলে বিশাল সেট নির্মাণ করা হয়েছে। জানা গেছে, মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে টানা তিন মাস শুটিং চলবে। এই সময়ের মধ্যে সালমান খানের একাধিক হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্য ধারণ করা হবে।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে সিনেমাটির মূল শুটিং শেষ করা হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদে বড় পর্দায় মুক্তি পাবে এই বিগ বাজেটের ছবি। এতে সালমান ও নয়নতারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অরবিন্দ স্বামী ও অনিল কাপুর।

পরিচালক ভামশি পেডপাল্লি এর আগে ‘ইয়েভাদু’, ‘মহর্ষি’ এবং ‘বারিসু’-এর মতো সফল সিনেমা উপহার দিয়েছেন। অন্যদিকে, সালমান খান বর্তমানে যুদ্ধভিত্তিক সিনেমা ‘মাতৃভূমি’র কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন। অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে থাকছেন চিত্রাঙ্গদা সিং। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে গল্পে পরিবর্তন আনার কারণে ছবিটির মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে।

এদিকে নয়নতারা অভিনীত ‘অন্নপূর্ণি’ সিনেমা ঘিরে সাম্প্রতিক বিতর্কও আলোচনায় রয়েছে। বিতর্কের জেরে সিনেমাটি নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয়। পরে নয়নতারা সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়ে জানান, অনিচ্ছাকৃতভাবে কারও অনুভূতিতে আঘাত লেগে থাকলে তিনি দুঃখিত। তিনি আরও উল্লেখ করেন, ছবিটি সেন্সর বোর্ডের অনুমোদনপ্রাপ্ত ছিল এবং এভাবে সরিয়ে নেওয়া হবে তা তারা ভাবেননি।

সব মিলিয়ে, নতুন এই সিনেমার মাধ্যমে সালমান খান ও নয়নতারা জুটির প্রতি দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au