বাংলাদেশ

বিপাকে অর্থনীতি

মার্চে রাজস্ব আদায়ে বড় ধস, নয় মাসে ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা

  • 1:37 pm - April 22, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার
রাজস্ব আদায়ে বড় ধস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ এপ্রিল- চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হালনাগাদ তথ্য অনুযায়ী, জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯৮ হাজার কোটি টাকা কম হয়েছে। এর মধ্যে মার্চ মাসেই দেখা গেছে সবচেয়ে দুর্বল প্রবৃদ্ধি, যা সার্বিক পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

এনবিআরের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে মোট রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে এ আদায়ের পরিমাণ ছিল ২ লাখ ৫৯ হাজার ৯৯৬ কোটি টাকা। যদিও সংখ্যার হিসাবে কিছুটা বৃদ্ধি রয়েছে, কিন্তু নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এই অর্জন অনেকটাই পিছিয়ে। ফেব্রুয়ারি পর্যন্ত সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা। সেই হিসেবে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯৮ হাজার কোটি টাকা, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ ঘাটতিগুলোর একটি।

গত ২০২৪-২৫ অর্থবছরেও রাজস্ব আদায়ে বড় ঘাটতি দেখা গিয়েছিল। ওই অর্থবছরের পুরো সময়ে রাজস্ব ঘাটতি ছিল ৯২ হাজার ৬২৬ কোটি টাকা। তখন মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা, বিপরীতে আদায় হয়েছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৪ কোটি টাকা। ফলে চলতি অর্থবছরে পরিস্থিতির উন্নতি না হয়ে বরং আরও চাপে পড়েছে রাজস্ব খাত।

বিশ্লেষণে দেখা যায়, মার্চ মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি নেমে এসেছে মাত্র ২ দশমিক ৬৭ শতাংশে, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে জানুয়ারিতে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ২১ শতাংশ। ফেব্রুয়ারিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে প্রবৃদ্ধি দাঁড়ায় ৮ দশমিক ১৬ শতাংশে, কিন্তু তা স্থায়ী হয়নি। মার্চে আবার বড় ধাক্কা আসে, যা সামগ্রিক প্রবণতাকে নেতিবাচক করে তোলে।

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক শেষে মোট প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১১ শতাংশে। তবে বছরের শুরুটা ছিল অনেকটাই ইতিবাচক। আগের অর্থবছরের রাজনৈতিক অস্থিরতা, কোটা আন্দোলন, গণঅভ্যুত্থান এবং ক্ষমতার পরিবর্তনের প্রভাবে অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল, যার প্রভাব পড়ে রাজস্ব আদায়েও। সেই নিম্নভিত্তির কারণে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি উল্লেখযোগ্য ছিল।

জুলাই মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয় ২৪ দশমিক ৬১ শতাংশ, আগস্টে ১৮ দশমিক ০৩ শতাংশ এবং সেপ্টেম্বরে ২০ দশমিক ১৫ শতাংশ। সব মিলিয়ে প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি দাঁড়ায় ২০ দশমিক ৮০ শতাংশ। কিন্তু অক্টোবর থেকেই এই গতি কমতে শুরু করে। ওই মাসে প্রবৃদ্ধি নেমে আসে ৩ দশমিক ৩১ শতাংশে। এরপর নভেম্বর ও ডিসেম্বরে কিছুটা স্বাভাবিক প্রবৃদ্ধি থাকলেও তা ধারাবাহিকভাবে ধরে রাখা যায়নি।

নভেম্বরে প্রবৃদ্ধি ছিল ১৫ দশমিক ৪১ শতাংশ এবং ডিসেম্বরে ১১ দশমিক ৪৫ শতাংশ। তবে বছরের শেষভাগে এসে আবার ধাক্কা লাগে জানুয়ারিতে। ফেব্রুয়ারিতে কিছুটা উন্নতির ইঙ্গিত মিললেও মার্চ মাসের ধস আগের সব মাসকেই ছাড়িয়ে যায়।

অর্থনীতিবিদদের মতে, সাধারণত অর্থবছরের শেষ দিকে রাজস্ব আদায়ের গতি বাড়ে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই প্রত্যাশা কতটা পূরণ হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। চলতি অর্থবছরে সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী এনবিআরের মাধ্যমে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা মূল বাজেটের ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকার চেয়েও বেশি।

সামগ্রিকভাবে সরকার সব উৎস মিলিয়ে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছিল, যা দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় ৯ শতাংশ। এর মধ্যে অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে। তবে বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au