বাংলাদেশ

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, এক দিনে আক্রান্ত ১২৯ জন

  • 1:45 am - April 23, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার
হামের উপসর্গে আরও মৃত্যু, এক দিনে , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ এপ্রিল- দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যা পরিস্থিতির উদ্বেগজনক দিকই তুলে ধরছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে এখন পর্যন্ত ৮৮ জন প্রাণ হারিয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, সেখানে মারা গেছেন ৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন ১ হাজার ১২৯ জন রোগী। এর মধ্যে ৯১৩ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ৪০৬ জন ভর্তি হয়েছেন। বিপরীতে রংপুর বিভাগে ভর্তি হয়েছেন সবচেয়ে কম, মাত্র ৯ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৭ হাজার ১৬৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৯৩৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে।

পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশব্যাপী টিকাদান কর্মসূচি জোরদার করেছে। গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৪১ লাখ ৪২ হাজার ২৩৭ শিশু টিকা পেয়েছে। দেশের ১২টি সিটি করপোরেশনে ৮ লাখ ৩৭ হাজার ১৩৭ জন শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের যথাসময়ে চিকিৎসা দেওয়া না গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

এই শাখার আরও খবর

ট্রাম্প-পেজেশকিয়ানের ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই, পরবর্তী ধাপ কি

মেলবোর্ন, ১৮ জুন- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (ইসলামাবাদ এমওইউ) স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

অপারেশন সিঁদুরের পর ভারতে ব্যবসা হারিয়ে প্রায় ৪,৭০০ কোটি টাকা ক্ষতি

মেলবোর্ন, ১৮ জুন- ভারতের ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী সময়ে দেশটিতে ব্যবসা পরিচালনার অনুমোদন হারিয়ে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বা প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা ক্ষতির…

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না জামায়াত জোট

মেলবোর্ন, ১৮ জুন- জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হলে তাতে অংশ নেবে না জামায়াত জোট। তবে সংবিধান সংস্কারের জন্য পৃথক কমিটি গঠন করা…

চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল

মেলবোর্ন, ১৮ জুন- যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকের (এমওইউ) নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ১৪ দফার এই নথি…

ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’

মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…

গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালানো ‘ইমাম’ মানবপাচার মামলায় পুনরায় গ্রেপ্তার

মেলবোর্ন, ১৮ জুন- চাঁদপুরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও জনশক্তি রপ্তানি ব্যবসায়ী গোলাম আজমকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারের পর নামাজ আদায়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au