বাংলাদেশ

ছাত্রশক্তির সভাপতি আবু বাকেরকে হুমকি, বাক্সে মিলল কাফনের কাপড়

  • 5:26 am - November 25, 2026
  • পঠিত হয়েছে:৯ বার
হত্যার হুমকি দিয়ে পাঠানো হয় চিরকুট ও কাফনের কাপড়। ছবি: সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট  : 

কুমিল্লার বরুড়ায় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাঁর গ্রামের বাড়ির পাশে একটি বাক্সে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকিমূলক চিরকুট পাওয়া গেছে।

এ ঘটনায় আবু বাকের ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে আবু বাকেরের বাড়ির পাশে বাক্সটি দেখতে পান পরিবারের সদস্যরা।

পরে বাক্সটি খুলে এর ভেতরে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাওয়া যায়। এ ছাড়া একটি হুমকিমূলক চিরকুটও ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আবু বাকের মজুমদার অভিযোগ করেন, তাঁকে হত্যার হুমকি দিতেই এসব সামগ্রী বাড়ির পাশে রেখে গেছে দুর্বৃত্তরা। তাঁর ভাষ্য, বাড়ির পাশে দাফনের কাপড় রেখে গেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও বিভিন্ন নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা হত্যার হুমকি দিয়ে কোনো লাভ হবে না। তবে এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ করেননি তিনি।

আবু বাকেরের বড় ভাই আবু বকর সজিব জানান, সকালে বাড়ির পাশে বাক্সটি দেখতে পান তাঁরা। পরে সেটি খুলে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাওয়া যায়। বিষয়টি বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি ও ভিডিওসহ পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, বাক্সের ভেতরে থাকা চিরকুটে বাড়িতে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় আবু বাকের ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বরুড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ঘটনাটি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করতে আসেননি।

এই শাখার আরও খবর

আইপিএল নিলামে নেই মোস্তাফিজ, আছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার

আগের জল্পনা ও আলোচনা থাকলেও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে থাকছে না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের নাম। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের আগে…

কোনো কারণ উল্লেখ না করে প্রভোস্ট পদ থেকে অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার…

খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

খুলনার দৌলতপুরে আব্দুল হালিম নামের আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ…

পুলিশের নিরাপত্তার আশ্বাসে খুলেছিল রেস্টুরেন্ট, তিন ঘণ্টার মধ্যে গুলি

খুলনা নগরীতে চাঁদা দাবি ও হত্যার হুমকির পর পুলিশের নিরাপত্তার আশ্বাসে খুলে দেওয়া একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা…

জামায়াত আমিরের ভিসা বিতর্কে চাপে আলবানিজ সরকার, বাতিল ও তদন্তের দাবিতে তোলপাড় অস্ট্রেলিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকার রাজনৈতিক ও সামাজিক চাপের…

ইউক্রেন যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার দীর্ঘস্থায়ী যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া গোপন নথি বিশ্লেষণ করে এমন তথ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au