সর্বশেষ

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

  • 3:22 am - April 23, 2026
  • পঠিত হয়েছে:২৬৭ বার
দিব্যাঙ্কা সিরোহী , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ-এ নিজ বাসায় রাত প্রায় ৮টার দিকে হঠাৎ মাথা ঘোরা শুরু হয় দিব্যাঙ্কার। একপর্যায়ে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উত্তরপ্রদেশের বুলন্দশহর-এ জন্ম নেওয়া এই অভিনেত্রী পরিবারসহ গাজিয়াবাদেই বসবাস করতেন। বুধবার সকালে সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। এতে প্রযোজক জিতু, শিল্পী বিকাশসহ হরিয়াণভি চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানান।

শিক্ষাজীবনে চৌধুরী চরণ সিংহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন দিব্যাঙ্কা। পরে সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করতে শুরু করেন তিনি।

বিশেষ করে গায়ক মাসুম শর্মা-র সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করে জনপ্রিয়তা পান। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার অনুসারীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। নিজের অভিব্যক্তি ও পারফরম্যান্সের কারণে তার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে ব্যাপক পরিচিতি এনে দেয়।

এক সাক্ষাৎকারে দিব্যাঙ্কা জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি তার গভীর আগ্রহ ছিল। ধীরে ধীরে সেই আগ্রহকে পেশায় রূপ দিয়ে আঞ্চলিক বিনোদন জগতে জায়গা করে নিচ্ছিলেন তিনি।

হঠাৎ এই মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ এই অভিনেত্রীর অকালপ্রয়াণকে বড় ক্ষতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au