বাংলাদেশ

শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা

  • 3:25 am - April 24, 2026
  • পঠিত হয়েছে:১৭৩ বার
শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ এপ্রিল- ঢাকার শাহবাগ থানার সামনে ডাকসুর দুই নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। হামলার জন্য ছাত্রদলের নেতা–কর্মীদের দায়ী করে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির, যদিও এ অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দিয়েছে ছাত্রদল।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যার পর শাহবাগ থানার সামনে হঠাৎ উত্তেজনা তৈরি হলে একপর্যায়ে এ বি জুবায়ের ও মুসাদ্দিককে ঘিরে ধরে একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে থানার ভেতরে নিয়ে যান। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে তাদের আশ্রয় দেওয়া হয়।

ঘটনার সময় থানার সামনে ছাত্রদলের নেতা–কর্মীসহ বিক্ষুব্ধ একদল মানুষ জড়ো হন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ বি জুবায়ের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবং মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সমর্থন নিয়ে তারা নির্বাচিত হন।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ অভিযোগ করেন, ছাত্রদলের নেতা–কর্মীরা বহিরাগতদের সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তার দাবি, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে একটি কুরুচিপূর্ণ পোস্ট ছড়িয়ে পড়ে, যা ঘিরে বিভ্রান্তি তৈরি হয়। পরে ওই পোস্ট নিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে সংশ্লিষ্ট ব্যক্তি থানায় গেলে তাকে কেন্দ্র করেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

অন্যদিকে, ছাত্রদলের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা বলেন, জাইমা রহমানকে নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়ানোর প্রতিবাদে তারা শাহবাগ থানায় যান। সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেখতে পেয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়। পরে থানার ভেতরে ঢোকার চেষ্টা এবং উসকানিমূলক কথাবার্তার জেরে হাতাহাতির ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

ছাত্রদলের আরেক নেতা মেহেদী হাসান জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও ছাত্রদলের নেতা–কর্মীরা সরাসরি হামলায় জড়িত ছিলেন না, বরং তারা সংঘর্ষ ঠেকানোর চেষ্টা করেছেন।

ঘটনার পর রাতের দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম শাহবাগ থানায় উপস্থিত হন। পরে পুলিশের সহায়তায় এ বি জুবায়েরসহ অন্যদের থানার একটি ফটক দিয়ে নিরাপদে বের করে নেওয়া হয়।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au