সর্বশেষ

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়ের ইতিহাস

  • 9:49 pm - April 24, 2026
  • পঠিত হয়েছে:১৪৮ বার
গোল করে উচ্ছ্বাসে মেতেছেন লাল সবুজের প্রতিনিধিরা। ছবি: এএইচএফ

মেলবোর্ন, ২৪ এপ্রিল- এশিয়ান গেমস বাছাইপর্বে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ নারী হকি দল। আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় প্রথমবারের মতো জয় পেয়েছে তারা, যেখানে শুক্রবার (২৪ এপ্রিল) ৩-২ গোলে পরাজিত করেছে উজবেকিস্তান নারী হকি দলকে।

ইন্দোনেশিয়ার জাকার্তার জিবিকে হকি মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন শারিকা সাফা। তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ, এক মিনিটের মধ্যেই গোল শোধ করে সমতায় ফেরে উজবেকিস্তান। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ ব্যবধানে।

দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই পাল্টাপাল্টি আক্রমণ চালালেও ২৪ মিনিটে কনা আক্তারের ফিল্ড গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে আধিপত্য বিস্তার করে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন আইরিন আক্তার।

শেষ কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা করে উজবেকিস্তান। ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে একটি গোল শোধ করলেও বাকি সময় আর কোনো গোল আদায় করতে পারেনি তারা। ফলে ৩-২ ব্যবধানে গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে চায়নিজ তাইপে নারী হকি দলর বিপক্ষে ৫-৫ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে দলটি। অন্যদিকে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান।

গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী রোববার হংকং নারী হকি দলর মুখোমুখি হবে বাংলাদেশ। আট দলের এই বাছাইপর্ব থেকে শীর্ষ চারটি দল সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে অংশ নেওয়ার সুযোগ পাবে।

এই জয়ের মধ্য দিয়ে শুধু একটি ম্যাচ জেতাই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান জানান দিল বাংলাদেশের নারী হকি দল।

এই শাখার আরও খবর

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au