বাংলাদেশ

শিক্ষার্থীর আত্মহত্যায় প্ররোচনা মামলা: আদালতের নির্দেশে কারাগারে ঢাবি শিক্ষক

  • 8:18 pm - April 27, 2026
  • পঠিত হয়েছে:২৩৪ বার
সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী-বিতর্কিত গ্রেফতারের কেন্দ্রে, ন্যায়সংগত প্রক্রিয়া ও সুষ্ঠু তদন্তের দাবি জোরালো হচ্ছে। । ছবি: ওটিএন বাংলা

মেলবোর্ন, ২৭ এপ্রিল- ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী-এর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাড্ডা থানার উপপরিদর্শক কাজী ইকবাল হোসেন আদালতে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফুল মোহাম্মদ তার জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন আসামিকে সিএমএম আদালতের হাজতখানায় আনা হলেও শুনানির সময় তাকে আদালতে তোলা হয়নি। পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, মামলার তদন্ত চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ এপ্রিল) বিকাল ৩টা ২০ মিনিটে রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে সুদীপ চক্রবর্তীকে আটক করা হয়। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে মামলার সঙ্গে গ্রেপ্তার হওয়া এই শিক্ষকের সংশ্লিষ্টতার কিছু প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন বলে মত দেয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে ভবিষ্যতে প্রয়োজন হলে তাকে রিমান্ডে নেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়।

মুনিরা মাহজাবিন মিমো। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এর আগে রোববার রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। সেখানে কিছু আর্থিক লেনদেন এবং ব্যক্তিগত প্রসঙ্গ উল্লেখ ছিল। চিরকুটে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া…।’

এই ঘটনার পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সুদীপ চক্রবর্তীকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে সোমবার শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও গোপনে ধারণ করা সেই তাওসিফ সৌরির মরাদেহ উদ্ধার

ওটিএন বাংলা রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও গোপনে ধারণ করা তাহসিফ সৌরি নামে এক সাবেক সামরিক পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত…

“আকাশ আমার ছাদ, মাটি আমার ঘর”: শেখ হাসিনার সাক্ষাৎকারে এক নেত্রীর বেদনা, বাংলাদেশের ইতিহাস ও প্রত্যাবর্তনের অঙ্গীকার

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু মুহূর্ত আছে, যেগুলোকে শুধু রাজনীতির ভাষায় ব্যাখ্যা করা যায় না। সেখানে ইতিহাস এসে মিশে যায় ব্যক্তিগত স্মৃতির সঙ্গে, রাষ্ট্রের উত্থান-পতনের সঙ্গে…

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ, আজ মধ্যরাত থেকেই নদীতে নামবেন জেলেরা

ওটিএন বাংলা রিপোর্ট : মা ইলিশ সংরক্ষণ, জাটকা রক্ষা ও মাছের উৎপাদন বাড়াতে সারাদেশের নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ ২৯ অক্টোবর মধ্যরাতে। নিষেধাজ্ঞা…

‘ক্রসফায়ার’ মন্তব্যের জেরে আইজিপিকে সরানোর গুঞ্জন, আলোচনায় পাঁচ কর্মকর্তা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যে পুলিশের শীর্ষ পদে পরিবর্তনের গুঞ্জন ছড়িয়েছে। এ ঘটনায় রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন,…

কম্পিউটার ত্রুটির পর নিয়ন্ত্রণকেন্দ্রের সিদ্ধান্ত, স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮

স্পেনের তোলেদো প্রদেশের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত…

রবীন্দ্র ঋষিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা, কী হয়েছিল সেদিন?

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক নরসুন্দরকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে এ ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au