শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও গোপনে ধারণ করা সেই তাওসিফ সৌরির মরাদেহ উদ্ধার
ওটিএন বাংলা রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও গোপনে ধারণ করা তাহসিফ সৌরি নামে এক সাবেক সামরিক পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত…
মেলবোর্ন, ২৭ এপ্রিল- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা শেষ পর্যন্ত ভেস্তে গেছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পূর্বনির্ধারিত আলোচনা কার্যত বাতিল করা হয়েছে এবং ইরান যদি আলোচনায় আগ্রহী হয়, তবে তাদেরই যোগাযোগ করতে হবে।
গত সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মধ্যস্থতার উদ্যোগ নেওয়া হলেও তা আর বাস্তবায়িত হয়নি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার-এর নির্ধারিত সফর বাতিল করা হয়। ট্রাম্প এই সফরকে “সময়ের অপচয়” বলে উল্লেখ করেন।
অন্যদিকে, আব্বাস আরাঘচি ইসলামাবাদে পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইরানের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, যুদ্ধ অবসানে ইরান প্রস্তুত থাকলেও যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে কতটা আন্তরিক, তা নিয়ে সন্দেহ রয়েছে।
এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প মন্তব্য করেন, “তারা যদি কথা বলতে চায়, তাহলে শুধু একটা ফোন করলেই হবে।” তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, আলোচনার নিয়ন্ত্রণ এখন ওয়াশিংটনের হাতেই রয়েছে।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের নেতৃত্বের মধ্যে বর্তমানে বিভ্রান্তি ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে, যা আলোচনার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের কূটনৈতিক পথ আপাতত অনিশ্চয়তায় পড়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au