বৈভবের সঙ্গে ছবি তুলতে গুনতে হবে ১০০ রুপি!
মেলবোর্ন, ২৮ এপ্রিল- ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক তৈরি হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে তাঁর সঙ্গে ছবি তুলতে হলে…
মেলবোর্ন, ২৮ এপ্রিল- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৫৪ জন শিক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কর্মকর্তাকে বদলি করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদর উপজেলার ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
জানা গেছে, গত ১৫ থেকে ১৮ এপ্রিল দেশব্যাপী অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার শেষ দিনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া ১৫৪ জন শিক্ষার্থীর ওএমআর শিটের গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে যায়। বিষয়টি কয়েকদিন গোপন থাকার পর সোমবার প্রকাশ্যে আসে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই কেন্দ্রে ফরিদপুর সদরের বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে খাতা সংগ্রহ ও সংরক্ষণের সময় এই অনিয়ম ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ জানান, ওএমআর শিট হারিয়ে গেলেও শিক্ষার্থীদের ফলাফলে কোনো প্রভাব পড়বে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন ইতোমধ্যে বিষয়টি সমাধান করেছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, এ ঘটনার পর তার সঙ্গে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাসকে প্রশাসনিকভাবে বদলি করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্তও চলছে এবং প্রয়োজন হলে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ওএমআর শিট হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে। তদন্ত শেষে যার গাফিলতি প্রমাণিত হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au