বাংলাদেশ

৫দিন ধরে নিখোঁজ নরসিংদীর হিন্দু স্বর্ণ ব্যবসায়ী আদিত্য কানাই

  • 5:25 pm - April 28, 2026
  • পঠিত হয়েছে:২৮৪ বার
৫দিন ধরে নিখোঁজ নরসিংদীর হিন্দু স্বর্ণ ব্যবসায়ী আদিত্য কানাই। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ এপ্রিল- নরসিংদী জেলার মনোহরদী থানার হাতিদা বাজারের পরিচিত স্বর্ণ ব্যবসায়ী এবং “পুলক জুয়েলারি”র মালিক আদিত্য কানাই ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার (২৪ এপ্রিল) থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবার, স্থানীয় ব্যবসায়ী মহল এবং এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন আদিত্য কানাই নিজের মোটরসাইকেলে করে দোকানের জন্য প্রয়োজনীয় মালামাল আনতে নরসিংদী শহরের দিকে যাচ্ছিলেন। তার সঙ্গে নগদ অর্থ এবং কিছু স্বর্ণালংকার ছিল বলে জানা গেছে। পথে ইটাখোলা এলাকায় পৌঁছানোর পর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ।

পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে এ ঘটনায় মনোহরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় অনুসন্ধান চালানো হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আদিত্য কানাই দীর্ঘদিন ধরে হাতিদা বাজার এলাকায় স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং একজন পরিচিত ও সম্মানিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক নিখোঁজে পুরো এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে নিখোঁজের পরদিন থেকেই বিভিন্ন স্থানে খোঁজ চালানো হলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা তার দ্রুত সন্ধান এবং নিরাপদে ফিরে আসার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

পুলিশ ও স্থানীয়রা মনে করছেন, এটি নিখোঁজের একটি রহস্যজনক ঘটনা হতে পারে। তবে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না গিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au