অস্ট্রেলিয়া

ট্রাম্পের অস্ট্রেলিয়া-বিরোধী মন্তব্য ‘অন্যায্য ও ক্ষতিকর’: ডেমোক্র্যাট নেতা জো কোর্টনি

  • 9:42 pm - April 29, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  অস্ট্রেলিয়াকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সমালোচনাকে ‘অন্যায্য’ ও ‘ক্ষতিকর’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেতা জো কোর্টনি। তিনি সতর্ক করে বলেন, এমন মন্তব্য যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে সম্পর্ক দুর্বল করছে।

কংগ্রেসের AUKUS চুক্তি তদারককারী একটি কমিটির জ্যেষ্ঠ সদস্য কোর্টনি অস্ট্রেলিয়াকে ঘিরে ট্রাম্পের ধারাবাহিক সমালোচনার তীব্র সমালোচনা করেন। অস্ট্রেলিয়ার একটি টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে।

কোর্টনি বলেন, “মিত্রদের সঙ্গে আচরণের ক্ষেত্রে-তা ন্যাটো হোক বা অস্ট্রেলিয়া-এ ধরনের মন্তব্য আমাদের বন্ধুদের সঙ্গে সম্পর্ককে দুর্বল করে এবং ক্ষতিগ্রস্ত করে।”

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ট্রাম্প দুইবার প্রকাশ্যে বলেছেন, অস্ট্রেলিয়ার অবস্থানে তিনি সন্তুষ্ট নন। তার দাবি, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে ক্যানবেরা। তবে অস্ট্রেলিয়ার আলবানিজ সরকার এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।

‘ফ্রেন্ডস অব অস্ট্রেলিয়া ককাস’-এর সহ-প্রতিষ্ঠাতা কোর্টনি বলেন, ট্রাম্প প্রশাসনের নীতিগত অবস্থান মিত্রদের গুরুত্বকে খাটো করছে। তার ভাষায়, “ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মিত্রদের মূল্যকে যেভাবে অবমূল্যায়ন করা হচ্ছে, তা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর।”

তিনি আরও জানান, অস্ট্রেলিয়ার অভ্যন্তরেও ট্রাম্পের মন্তব্য নিয়ে সমালোচনা বাড়ছে এবং এর প্রভাব জনমতেও পড়ছে।

ইরান যুদ্ধ প্রসঙ্গে কোর্টনি দীর্ঘদিন ধরেই সমালোচনামুখর। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েনের ক্ষেত্রে কংগ্রেসের যথাযথ তদারকি থাকা জরুরি। একই সঙ্গে ট্রাম্পের অবস্থানকে তিনি ‘অসঙ্গত’ বলে উল্লেখ করেন।

“আমরা তাকে এভাবে অবাধে যুদ্ধ পরিচালনার সুযোগ দিতে পারি না,” বলেন কোর্টনি। “তিনি প্রায় প্রতিদিনই মত পরিবর্তন করছেন-যুদ্ধের অবস্থা বা সমাধান নিয়ে তার বক্তব্যে ধারাবাহিকতা নেই।”

এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকানদেরও সমালোচনা করে তিনি বলেন, যুদ্ধ ও শান্তি সংক্রান্ত সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ‘চোখ বন্ধ করে রেখেছে’।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au